রোম বিমানবন্দরে দুই মন্ত্রীকে বিএনপি ইতালি শাখার উষ্ণ অভ্যর্থনা

রোম বিমানবন্দরে দুই মন্ত্রীকে বিএনপি ইতালি শাখার উষ্ণ অভ্যর্থনা

নবকণ্ঠ ডেস্ক: সরকারি সফরে ইতালিতে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতালি শাখা এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিমানবন্দরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি ইতালি শাখার নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অভ্যর্থনা অনুষ্ঠানে বিএনপি ইতালি শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক সহসভাপতি সাজ্জাদুল কবির, হুমায়ুন কবির ও মইনুল আলম খোকন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদের, কাজী আবুল বাশার, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এ ছাড়া রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ইতালি মহিলা দল, জিয়া সাইবার ফোর্স ইতালি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন।

সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরকারি সফরের সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকারের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রবাসীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।

তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। প্রবাসীদের অবদানকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর পাশাপাশি তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সরকারের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তারা।

বিএনপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের কার্যকর যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হলে দেশের উন্নয়ন, বিনিয়োগ এবং অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সরকারি সফরের নির্ধারিত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.