রোমে দেশীয় স্বাদের নতুন ঠিকানা ‘শখের হাঁড়ি’র নান্দনিক উদ্বোধন

রোমে দেশীয় স্বাদের নতুন ঠিকানা ‘শখের হাঁড়ি’র নান্দনিক উদ্বোধন

নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসায়িক সাফল্যের পরিধি দিন দিন বিস্তৃত হচ্ছে। একসময় কাজের সন্ধানে ইউরোপে পাড়ি জমানো প্রবাসীরা এখন নিজেদের মেধা, দক্ষতা ও উদ্যোগে বিভিন্ন খাতে গড়ে তুলছেন সফল ব্যবসাপ্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় রোমের বাংলাদেশি অধ্যুষিত সেন্তোচেল্লে এলাকায় দেশীয় স্বাদ ও নান্দনিক পরিবেশের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি রেস্টুরেন্ট ‘শখের হাঁড়ি’।

শুক্রবার উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করা হয়। বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক সাজসজ্জা এবং শতভাগ হালাল ও মানসম্মত খাবারের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি উদ্বোধনী দিনেই অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। তারা রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ নকশা ও পরিবেশের প্রশংসা করেন। অতিথিদের অনেকেই বলেন, রোমে গড়ে ওঠা দেশীয় রেস্টুরেন্টগুলোর মধ্যে ‘শখের হাঁড়ি’ তার নান্দনিক পরিবেশ ও সাজসজ্জার কারণে বিশেষভাবে নজর কেড়েছে।

পেশায় স্থপতি জুয়েল আহমেদ স্থাপত্য পেশার পাশাপাশি নিজের আগ্রহ ও শখ থেকেই রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হয়েছেন। স্থানীয় ইতালীয় নাগরিক ও প্রবাসীদের কাছে মনোরম পরিবেশে স্বাস্থ্যসম্মত এবং খাঁটি দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বলে জানা গেছে।

উদ্যোক্তার পরিকল্পনা অনুযায়ী, প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও রোমের বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য ‘শখের হাঁড়ি’ হয়ে উঠবে আড্ডা, খাবার ও পারস্পরিক মিলনমেলার একটি নতুন স্থান। একই সঙ্গে দেশীয় এই উদ্যোগের মাধ্যমে ইতালীয় নাগরিকদের কাছেও বাংলাদেশের খাবার ও সংস্কৃতির পরিচিতি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

প্রবাসে বাংলাদেশিদের নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ শুধু নিজেদের কর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছে না, একই সঙ্গে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশের সংস্কৃতি, খাবার ও উদ্যোক্তা পরিচিতিও তুলে ধরছে। ‘শখের হাঁড়ি’র যাত্রা সেই ধারাবাহিকতায় আরেকটি নতুন সংযোজন হিসেবে দেখছেন স্থানীয় প্রবাসীরা।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.