ইতালির মনফালকনে ভৈরব প্রবাসী বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবাদ সভা

ইতালির মনফালকনে ভৈরব প্রবাসী বিএনপি পরিবারের উদ্যোগে প্রতিবাদ সভা

নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার ইতালির মনফালকনে ভৈরব প্রবাসী বিএনপি পরিবার এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, ময়মনসিংহ বিভাগের জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সমন্বয়ক মোঃ শরীফুল আলম সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী গ্রেফতার ও নির্যাতন এবং মিথ্যা মামলা সহ দলীয় নেতা-কর্মীদের হয়রানি কর্মকান্ডের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

মনফালকনের স্থানীয় একটি হলরুমে উক্ত সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মনফালকনে বিএনপির উপদেষ্টা নুরুল আমিন খন্দকার এবং সভা পরিচালনা করেন মনফালকনে বিএনপির সাধারণ সম্পাদক হামীম হোসাইন।

উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনফালকনে বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। এছাড়াও, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনফালকনে বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান সোহেল, ফরিদ আহমেদ, রকিব মোহাম্মদ ইলিয়াছ, মিয়া মাসুম, ইছাক সরকার, জামাল মিয়া, সুমন আহমেদ, এম এইস কবির মিয়া, ইদ্রিছ হাওলাদার, শামীম আহমেদ, ওমর ফারুক সহ মনফালকনে বিএনপি যুবদলের নেতাকর্মীরা এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

সকল বক্তারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা জানান এবং অবলিম্বে কিশোরগঞ্জ সহ সারা বাংলাদেশের গ্রেফতারকৃত দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.