নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দল তৃণমূল বিএনপি। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। দলটি থেকে ৩ শ’র অধিক মনোনয়ন প্রত্যাশী ফরম ক্রয় করেছে বলেছে জানা গেছে। এবার শুরু হচ্ছে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের পর্ব।
সাক্ষাৎকার গ্রহণের সময়সূচি নির্ধারিত হয়েছে ২৫ নভেম্বর, শনিবার বেলা ১২ টা থেকে ১. রংপুর বিভাগ, ২. রাজশাহী বিভাগ, ৩. বরিশাল বিভাগ, ৪. চট্টগ্রাম বিভাগ। পরেরদিন ২৬ নভেম্বর, রবিবার বেলা ১২ টা থেকে ১. ঢাকা বিভাগ, ২. খুলনা বিভাগ, ৩. ময়মনসিংহ বিভাগ, ৪. সিলেট বিভাগ। সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
তৃণমূল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে। ঠিকানা- ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা, ১৬ তলা, সচিবালয়ের উত্তর পাশে, ঢাকা।

