নতুন কোভিড ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার উপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা

নতুন কোভিড ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার উপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা

নতুন কোভিড ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার উপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা
নতুন কোভিড ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার উপর ইতালির ভ্রমণ নিষেধাজ্ঞা

নবকণ্ঠ ডেস্কঃ গত শুক্রবার ইতালি জানিয়েছে যে তারা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের আশংকায় গত ১৪ দিন ধরে যারা দক্ষিণ আফ্রিকায় ছিলো তাদের ইতালিতে প্রবেশ নিষিদ্ধ করেছে।
এই নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকার পাশাপাশি লেসোথো, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া এবং সোয়াজিল্যান্ডের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে ইতালির পত্রিকা দ্য লোকাল।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেছেন যে, বিজ্ঞানীরা নতুন B.1.1.529 ভেরিয়েন্টটি পর্যবেক্ষণ করছেন এবং এরমধ্যে “আমরা সর্বাধিক সতর্কতা অবলম্বন করব”।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন আলাদাভাবে দক্ষিণ আফ্রিকা থেকে ভ্রমণ নিষিদ্ধ করার প্রস্তাব করেছে।

এছাড়াও এর আগে গত সপ্তাহে ইতালিতে ৪০-৫৯ বছর বয়স্ক ব্যাক্তিদের জন্য কোভিড ভ্যাক্সিনের বুস্টার ডোজ চালু করার কথা ঘোষণা দিয়েছিলো। কারণ যদিও বা দেশটির কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করা হচ্ছে তবুও সংক্রমণ কিছুটা বৃদ্ধি পেয়েছে পূর্বের তুলনায়।

ইউরোপে নতুন ভ্যারিয়েন্টটির কোনো সংক্রমণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি।
তবে দক্ষিণ আফ্রিকা, হংকং এবং বতসোয়ানায় এখনও পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টটির মাত্র ৫৯ টি নিশ্চিত সংক্রমণ শনাক্ত করা গেছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.