বেলারুশ সীমান্ত সংকট : সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন

বেলারুশ সীমান্ত সংকট : সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন

বেলারুশ সীমান্ত সংকট : সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন
বেলারুশ সীমান্ত সংকট : সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন

নবকণ্ঠ ডেস্কঃ গত কয়েক সপ্তাহ জুড়েই অভিবাসীদের ঘিরে পোল্যান্ড-বেলারুশ সীমান্ত উত্তপ্ত যাচ্ছে। পশ্চিম ইউরোপের আঙ্গুল বেলারুশ নেতা লুকাশেংকোর দিকে।

পোল্যান্ড, লাটভিয়া এবং লিথুয়ানিয়া- এই তিনটি ইইউ দেশের সীমানা রয়েছে বেলারুশের সাথে। এর মধ্যে পোল্যান্ডের সাথে রয়েছে সবচেয়ে দীর্ঘতম সীমান্ত। দেশটির নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো ও অনেকটা স্বীকার করেছেন যে তার দেশের সীমান্ত রক্ষীরা অভিবাসীদেরকে পোলিশ সীমান্তের দিকে ঠেলে দিচ্ছে।

সীমান্তে বর্তমানে হাজার হাজার মানুষ অত্যন্ত ঠান্ডার মধ্যে ক্যাম্পিং করে বেশ মানবেতর অবস্থায় টিকে আছে। জানা গেছে যে, এই অবস্থায় বেশ কয়েকজন মারা গেছে, এবং অনেকে অসুস্থতা ও আঘাতে ভুগছে।

এ ব্যাপারে পোল্যান্ডের প্রধানমন্ত্রী সীমান্তে একটি প্রাচীরের জন্য সাহায্য চেয়েছেন, যার জন্য ইইউ অর্থ সাহায্য দিয়েছে। এদিকে, অ্যাঞ্জেলা মের্কেল ভ্লাদিমির পুতিনের হস্তক্ষেপ কামনা করেছে। বেলারুশের বিরুদ্ধে ইউ কর্তৃক আরোপ করা নিষেধাজ্ঞার আওতা বাড়ানোর জন্য চলছে গভীর পর্যালোচনা।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *