সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানিতে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো

জার্মানিতে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়ানোর কারণ কি?

সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানিতে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো
সংক্রমণ বেড়ে যাওয়ায় জার্মানিতে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়ালো

নবকণ্ঠ ডেস্কঃ বৃহস্পতিবার একটি জনস্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে যে মহামারী শুরু হওয়ার পর থেকে জার্মানিতে কোভিড -১৯ -এ ১ লক্ষেরও বেশি লোক মারা গেছে।

রবার্ট কচ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুসারে ইউরোপের বৃহত্তম অর্থনীতি করোনাভাইরাসের এই নতুন ঢেউয়ের সাথে লড়াই করছে এবং গত ২৪ ঘন্টায় ৩৫১টি মৃত্যু রেকর্ড করা হয়েছে যা মোট মৃত্যুর সংখ্যাকে ১০০,১১৯ এ নিয়ে এসেছে।
সংক্রমণের হার রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালের আইসিইউ ইউনিটগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ায় এই স্বাস্থ্য সংকট নতুন ক্ষমতায় আসতে যাওয়া জোট সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।

এদিকে জার্মান ইন্টারডিসিপ্লিনারি অ্যাসোসিয়েশন ফর ইনটেনসিভ কেয়ার এন্ড ইমার্জেন্সি মেডিসিনের প্রধান গেরনোট মার্কস জানান যে, কিছু হাসপাতালে ইতিমধ্যেই ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি আছে যা কোভিড রোগীদের বিদেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা তৈরি করছে।

দেশটিতে গত সপ্তাহে কঠোর কোভিড নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছে, এর ফলে দেশটির জনগণকে গণপরিবহনে ভ্রমণ করার আগে বা কর্মক্ষেত্রে যাওয়ার আগে তাদের ভ্যাকসিন গ্রহণ , করোনা থেকে নিরাময় বা সম্প্রতি ভাইরাসের জন্য নেগেটিভ পরীক্ষা করা হয়েছে তা প্রমাণ করতে হচ্ছে।

তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে বেশ কয়েকটি আরও কঠোর হয়ে নতুন করে শাটডাউনের আদেশ দিয়েছে।
অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় জার্মানিতে তূলনামূলকভাবে কম টিকা দেওয়ার হারকেই ভাইরাসের এই চতুর্থ ঢেউয়ের জন্য আংশিকভাবে দায়ী করা হচ্ছে। দেশটিতে টিকা দেওয়ার হার ৬৯ শতাংশ যেখানে অন্য ইউরোপীয় দেশ ফ্রান্সে এই হার ৭৫ শতাংশ।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.