
নবকণ্ঠ ডেস্কঃ ইতালী আওয়ামীলীগ ভেনিস শাখার আয়োজনে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন।
এ উপলক্ষ্যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামীলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী। সেমিনার পরিচালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব মোস্তাক আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় অংশ নেন ইতালী আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেহান উদ্দিন দুলাল, ভেনিস আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারী, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহাদাত হোসাইন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ডালিম মাহমুদ, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব মুন্সী প্রমুখ।
সেমিনারে বক্তব্য প্রদানকালে বক্তারা তাদের বক্তব্যে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সরকার গঠনে প্রবাসীদেরকে নিজ নিজ অবস্থান থেকে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।
সবশেষে, বিশাল আকারের দুটি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় এবং একই সাথে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ শতাধিক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা উপস্থিত ছিলেন।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
