প্যারিস ফ্যাশন উইক ২০২৩- র‍্যাম্পে হাঁটলেন যে বাংলাদেশি মডেল

প্যারিস ফ্যাশন উইক ২০২৩- র‍্যাম্পে হাঁটলেন যে বাংলাদেশি মডেল

প্যারিস ফ্যাশন উইক ২০২৩- র‍্যাম্পে হাঁটলেন যে বাংলাদেশি মডেল
প্যারিস ফ্যাশন উইক ২০২৩- র‍্যাম্পে হাঁটলেন যে বাংলাদেশি মডেল

এন আই মাহমুদঃ গত ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের কোল ঘেষা সেন নদীর তীরে শুরু হয়েছে সারা বিশ্বের সুন্দরীদের মিলনকেন্দ্র, ‘প্যারিস ফ্যাশন উইক-২০২৩ ’-এর আসর। এ আসরে অংশগ্রহন করেন বাংলাদেশের মেয়ে ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ বিজয়ী তৌহিদা তাসনিম তিফা। ২৪ তারিখ তিনি ফ্রান্সে পৌঁছান। ২৯ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইক এর র‍্যাম্পে ওঠেন অন্যান্য বিশ্বজয় করা সুন্দরীদের সাথে।

ঘোষনা অনুযায়ী তিফা দুবাইয়ের ক্রিস্টালিন অ্যানের ডিজাইন করা পোশাক পরে প্যারিসের লে সেলুন দে মিরোইরস ভেন্যুতে ক্যাটওয়াক করেন। গত বছর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া মিথিলা।

প্যারিস ফ্যাশন উইকের মতো বিখ্যাত ইভেন্টে অংশ নিতে পেরে উচ্ছাস প্রকাশ করে মডেল তিফা বলেন “প্যারিস ফ্যাশন সপ্তাহে যোগ দেওয়ার সুযোগ আমি সত্যিই খুব খুশি। কারণ, সারা পৃথিবীর মডেলদের স্বপ্ন থাকে প্যারিস ফ্যাশন উইক, মিলান ফ্যাশন উইক, নিউইয়র্ক ফ্যাশন উইকের মতো বিখ্যাত আসরে অংশ নেওয়ার। আমি একজন বাংলাদেশি হয়ে এত বড় অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটি আমার এবং আমার দেশের জন্য অনেক বড় সম্মানের ও গর্বের’।

তিনি আরো বলেন, এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে নিজেকে আরও বড় পরিসরে তৈরি করার দারুন অনুপ্রেরণা পেয়েছি।  পাশাপাশি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এসব মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরার সুযোগ পেলাম।’

অনুষ্ঠানে সুযোগ পাওয়ার ইতিহাস জানতে চাইলে তিফা বলেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক এজেন্সি সাউন্ড পেস ইন্টারন্যাশনালের মাধ্যমে এই সুযোগ পেয়েছি। আমি তো গত বছরের মিস গ্র্যান্ড বাংলাদেশ বিজয়ী। যুক্তরাষ্ট্রের ওই এজেন্সি থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমার কাছে তারা জানতে চেয়েছিল, এই অনুষ্ঠানে আমি অংশ নিতে ইচ্ছুক কি না। প্যারিস ফ্যাশন উইকের কথা শুনে আর দেরি করিনি, রাজি হয়েছি। নিজেকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে আমার জন্য এটি বিরাট সুযোগ।’

উল্লেখ্য, গাজীপুরের জয়দেবপুরের মেয়ে তিফা আইন বিষয়ে স্নাতক শেষ করেছেন। ছোটবেলায় নাচ, গান উপস্থিত বক্তৃতা ও অভিনয় শিখেছেন। সব কিছুতেই মা-বাবার উৎসাহই ছিল তার বড় শক্তি। ছোট পর্দায় অভিনয়ও করেছেন তিফা।

২০১৭ এর রানার্স আপ হবার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ অংশ নিয়ে হয়েছেন শীর্ষ ১০-এর একজন। এরপর গত বছর অনুষ্ঠিত ‘মিস গ্র্যান্ড বাংলাদেশ ২০২২’ এর মুকুট জিতে নেন।

২০১৮ সালে মাবুরুর রশীদ বান্নার ‘হোম টিউটর’ দিয়ে নাটকে অভিষেক হয় তাঁর। এরপর বেশ কিছু নাটকে অভিনয় কলেও বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের ফটোশুট নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নাটক নিয়মিত করা হয়নি।
ভবিষ্যতে আন্তর্জাতিক মডেল হওয়ার পাশাপাশি অভিনয়ও করতে চান তিফা।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.