নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ফিনল্যান্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেলসিংকি’র স্থানীয় একটি হলরুমে এই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব সালেহ আহম্মেদ। সম্মেলন অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মাইনুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
সম্মেলনে সালেহ আহম্মেদকে সভাপতি এবং মাইনুল ইসলামকে সাধারন সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়।
সম্মেলনের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া বাণী পাঠ করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম। এছাড়াও, শুরুতে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি তার বক্তব্যে বলেন যে, দেশে জামাত – বিএনপি আগুন সন্ত্রাসে মেতে উঠেছে।তারা দেশটাকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়।
তিনি আরো বলেন যে, দন্ডপ্রাপ্ত জিয়া পুত্র তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে আর জামাত-বিএনপি তা বাস্তবায়ন করছে।
এসব সরকার বিরোধী সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে সম্মেলনে উপস্থিত সবাই প্রবাসে থেকেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও, তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের জন্য প্রবাস থেকেই কাজ করে যাওয়ার আহ্বান জানান উপস্থিত সবাইকে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, ডেনমার্কে আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আই রবিন, সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি মনজুরুল আহসান মন্জু, নরওয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্যামল খান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডঃ ফরহাদ আলী খান এবং নরওয়ে আওয়ামী লীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান।
এছাড়াও, আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সোহেল খান, গ্রিস আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আল আমিন, সুইডেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খালেদ চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সহ সভাপতি ইকরামুজ্জামান কিরন, ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ মামুন, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কমরেড খোন্দকার, ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আইয়ান জুবায়ের, পোল্যান্ড আওয়ামী লীগ নেতা শেখ এরশাদুর রহমান, এম মনিরুজ্জামান মনির, মোঃ নান্নু শেখ ও দেলোয়ার হোসেন অপু প্রমুখ।
সম্মেলন অনুষ্ঠানে ফিনল্যান্ড আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি, নাজিব মোর্শেদ সংগ্রাম তপন বঙ্গবাসি, যুগ্ম সাধারন সম্পাদক মহিবুল ইসলাম, কামরান হোসেন, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাশরুর রহমান রাব্বী, তথ্য ও গবেষনা সম্পাদক ইমাম হোসেন, চট্রগাম পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ কাজীম উদ্দীন প্রমুখ।
সম্মলনে বক্তারা জাতির পিতার মহীয়ান জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন যে, ঐক্যবদ্ধ ফিনল্যান্ড আওয়ামী লীগের কোন বিকল্প নেই। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী ফিনল্যান্ড আওয়ামী লীগ গঠন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তারা ফিনল্যান্ড আওয়ামী লীগের সম্মেলনে ইউরোপের নেতৃবৃন্দ নৌকাকে জয়যুক্ত করার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার অঙ্গিকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও, বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির ভাগ্য উন্নয়নে সারা বাংলা জুড়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।
তারা আরো জানান যে, বিএনপি জামাতচক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার যে অপচেষ্টা চালাচ্ছে ফিনল্যান্ড আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটি তা প্রতিহত করবে। এ লক্ষ্যে প্রবাসে দলের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান তারা।
উক্ত সম্মেলনের মাধ্যমে সংগঠনের সৎ, আদর্শিক, ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীরা দলীয় পদে আসীন হয়ে দেশপ্রেমিক, গতিশীল ও নিষ্ঠাবান নেতৃত্বের মাধ্যমে সম্ভাব্য রাজনৈতিক সব প্রতিকুল পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে সাহসের সঙ্গে মোকাবিলা করবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

