অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

নবকণ্ঠ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় সময় রাত ১২:০১ মিনিটে সিডনির অ্যাশফিল্ড পার্কে অবস্থিত শহীদ মিনারে নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রবাসে বাংলা সংস্কৃতি রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক ভাষা আন্দোলনকে “জাতীয় অস্তিত্ব রক্ষার সংগ্রাম” আখ্যা দিয়ে বলেন, “সালাম, বরকত, রফিকের আত্মত্যাগ শুধু বাংলা ভাষার মর্যাদাই নয়, স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি করেছিল।” তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ‘একুশে পদক’ প্রবর্তনের কথা স্মরণ করে একুশের চেতনাকে জাতীয় জীবনে প্রাতিষ্ঠানিক রূপদানের গুরুত্ব তুলে ধরেন।

অস্ট্রেলিয়ায় শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা নির্মল পাল জানান, ২০০৩ সালে তৎকালীন বিএনপি সরকার ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সহায়তায় এই মিনার প্রতিষ্ঠিত হয়। তিনি এর প্রতীকী তাৎপর্যকে “প্রবাসে বাংলা ভাষার মর্যাদার প্রতীক” বলে উল্লেখ করেন।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ.এফ.এম. তাওহীদুল ইসলাম নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রেম জাগাতে ও সংস্কৃতি চর্চার অঙ্গীবার জানান। সাধারণ সম্পাদক মো. হায়দার আলী ভাষা আন্দোলনকে মুক্তিযুদ্ধের প্রেরণার উৎস হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানের শেষে ভাষা শহীদ, মুক্তিযোদ্ধা ও শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা হাফেজ জাহিদুর রহমান দোয়া পরিচালনা করেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

নেতৃবৃন্দ জানান, প্রবাসে এমন আয়োজন একুশের চেতনা ও বাংলার স্বকীয়তা রক্ষায় ভূমিকা রাখবে। শহীদ মিনারকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভাষাপ্রেম ও জাতীয়তাবাদী চিন্তাধারাকে প্রজ্বলিত করবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.