জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে একুশ উদযাপন

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে একুশ উদযাপন

নবকণ্ঠ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার উদ্যোগে একুশের চেতনাভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। “মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সিলেটের স্বকীয়তা সংরক্ষণ” শীর্ষক এই অনুষ্ঠানে সিলেটকে আলাদা প্রদেশ ঘোষণার জোরালো দাবি উঠেছে।

জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স শাখার সভাপতি ফয়ছল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি একুশের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে বলেন, “মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষায় সিলেটবাসী সর্বদা অগ্রণী। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সিলেটিরা তাদের ঐতিহ্য লালন করছেন।” যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের সঞ্চালনায় আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ নূর খান। তিনি সিলেটের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের স্বীকৃতির জন্য প্রদেশের মর্যাদা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহমেদ, জয়নাল আবেদীন, শামসুদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত, সালেহ আহমদ সালে, আমিনুর রহমান ফারুক, বিলাল আহমদ, আব্দুল আহাদ, ফয়েজ আহমদ, শোনকর দা, সাইফুল ইসলাম, খালেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আলোচোকরা উল্লেখ করেন, সিলেটের স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান, ভাষাগত বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রদেশ হিসেবে স্বীকৃতি প্রদান করা জরুরি। এছাড়া, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের জন্য এই দাবি যুক্তিসংগত বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানের শেষে একুশের শহিদদের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সিলেটের মাটি ও মানুষের প্রতি সংহতি প্রকাশ করে ভাষা আন্দোলনের চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.