বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা

নবকণ্ঠ ডেস্কঃ বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। কারণ হিসেবে তারা জানিয়েছে বাজারে আপডেট টিকার প্রচুর সরবরাহ থাকার কথা। এমন কারণ দেখিয়ে বিশ্বব্যাপী নিজেদের করোনা টিকা প্রত্যাহার শুরু করেছে অ্যাস্ট্রাজেনেকা। গত মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অ্যাস্ট্রাজেনেকা জানায়, তারা ইউরোপের বাজারে ‘ভ্যাক্সজেভরিয়া’ টিকা বিক্রির অনুমোদন প্রত্যাহারের বিষয়েও কাজ শুরু করছে।

কোম্পানিটি বলছে, করোনা মহামারি মোকাবিলায় একাধিক টিকা উদ্ভাবিত হয়েছে এবং বর্তমানে বিশ্ববাজারে আপডেট টিকার প্রচুর সরবরাহ রয়েছে। এ কারণে ভ্যাক্সজেভরিয়া টিকার চাহিদা কমে গেছে, ফলে এই টিকা আর তৈরি কিংবা সরবরাহ করা হচ্ছে না।

অ্যাস্ট্রাজেনেকা এই প্রেস স্টেটমেন্টের মাধ্যমে প্রত্যাহারের অন্যান্য কারণ হিসেবে কোভিশিল্ড টিকার উপর উঠে আসা সমস্যার কারণেও হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়ায় টিটিএস (থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) হতে পারে বলে স্বিকার করেছে অ্যাস্ট্রাজেনেকা। টিটিএসের ফলে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে পারে।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ মার্চ টিকা প্রত্যাহারের আবেদন করে অ্যাস্ট্রাজেনেকা, যা ৭ মে কার্যকর হয়।

অ্যাস্ট্রাজেনেকা এটির টিকা উন্নত করা বিষয়ে চিন্তা করছে, তারা এই বিষয়ে গবেষণা করছেন। ব্যাপারটি নিয়ে গবেষণা ও উন্নয়নের প্রস্তুতি করার জন্য বিশেষ পরিষেবা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হতে পারে। তাছাড়া করোনা টিকা বিক্রি কমে যাওয়ায় গত বছর থেকে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস ভ্যাকসিন ও স্থূলতার ওষুধ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.