কোভিড-১৯ এর 'অতি উচ্চ' ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল ফ্রান্স

কোভিড-১৯ এর ‘অতি উচ্চ’ ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল ফ্রান্স

কোভিড-১৯ এর 'অতি উচ্চ' ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল ফ্রান্স
কোভিড-১৯ এর ‘অতি উচ্চ’ ঝুঁকির দেশ হিসেবে অন্তর্ভুক্ত হল ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ করোনা ভাইরাসের নতুন রূপ অমিক্রন আতংকের প্রতিক্রিয়া হিসেবে ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৮৩ টি গন্তব্যস্থলকে লেভেল ফোর ভুক্ত “অতি উচ্চ” ঝুঁকির শ্রেণীতে অন্তর্ভুক্ত করেছে।

মার্কিন কর্তৃপক্ষ সোমবার এই তালিকা প্রকাশ করে এবং কোভিড-১৯ উদ্বেগের কথা উল্লেখ করে আমেরিকানদের ফ্রান্স, জর্ডান, পর্তুগাল এবং তানজানিয়া ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এদিকে ফ্রান্স সোমবার বলেছে যে, এটি ক্রিসমাসের আগে নাইটক্লাবগুলি বন্ধ করে দিবে সামাজিক দূরত্বের ব্যবস্থা কঠোর করবে। তবে নতুন লকডাউন বা কারফিউর প্রয়োজন নেই।

দেশটিতে সোমবার পর্যন্ত অমিক্রন ভ্যারিয়েন্টের ২৫ টি পজিটিভ কেইস শনাক্ত করা গেছে বলে জানা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায় যে, হোয়াইট হাউস আটটি দক্ষিণ আফ্রিকান দেশ থেকে প্রায় সমস্ত বিদেশী নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে অমিক্রন ছড়িয়ে পড়ার আশংকায়। যদিও এই নিষেধাজ্ঞা অন্যান্য নতুন অমিক্রন আক্রান্ত দেশগুলোর জন্য প্রস্তাব করা হয় নি।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সোমবার জানান, আফ্রিকান ভ্রমণ নিষেধাজ্ঞা “প্রতিদিনের ভিত্তিতে বিবেচনা ও আপডেট করা হচ্ছে।”

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *