
নবকণ্ঠ ডেস্কঃ আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ ১৮ নভেম্বর ( শনিবার ) থেকে তৃণমূল বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার প্রধান অতিথি, কো-চেয়ারপার্সন কে এ জাহাঙ্গীর মাজমাদার, সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অব:) ডা. শেখ হাবিবুর রহমান, ভাইস চেয়ারপার্সন ও মিডিয়া উইং চীফ সালাম মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় এই নির্বাচনে অংশগ্রহনের জন্য বিভিন্ন দলের নানান প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল বিএনপি তার ব্যতিক্রম নয়।
অন্যদিকে অবশ্য যারা অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সেসব দলের কর্মসূচির কারণে দেশের নানা স্থানে নাশকতার মতো ঘটনাও ঘটছে। বিএনপি সহ বেশ কিছু দল নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে অবরোধ-হরতাল সহ নানান কর্মসূচি পালন করে যাচ্ছে। কর্মসূচীর জবাবে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, এবং গ্রেফতার করা হয়েছে বিভিন্ন দলের হাই কমান্ড নেতাদের।
এরই মাঝে তৃণমূল বিএনপি আজ সকাল বেলা ১১ টা থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। বিকেল ৫ টা পর্যন্ত মোট ৩৭ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম গ্রহণ করেছেন বলে জানা গেছে।
আজকে যেসকল মনোনয়ন প্রত্যাশী ফরম গ্রহণ করেছে তারা হলেন – আলহাজ্ব মোঃ শরীফুজ্জামান খান – টাংগাইল সদর-৫, মাহবুবুর রহমান খান – টাংগাইল-২, শহীদুল ইসলাম – টাংগাইল-৪, আসলাম আল মেহেদী – সাতক্ষীরা-৪, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী – গাজীপুর-১, আবদুল মোতালিব – বগুড়া-৩, আবদুল খালেক সরকার – কুষ্টিয়া-১, মেজর (অব:) ডাঃ শেখ হাবিবুর রহমান – খুলনা-৪, মোঃ মোফাজ্জল হোসেন – দিনাজপুর-৬, কে এ জাহাঙ্গীর মাজমাদার – (শৈলকূপা) ঝিনাইদহ- ১, মোঃ মজনু মিয়া – নাটোর-২, ফারুক হোসেন – শেরপুর-১, এস এম আকাশ – ঢাকা-৮, লায়ন আফরোজা বেগম হ্যাপী – ঢাকা-১৭, শাহ হাফেজ মোঃ মিজানুর রহমান – রাঙামাটি-২৯৯, ইন্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম – পাবনা-৫ ও ঢাকা-১০ দু’টি ফরম, মোঃ মাসুম – জয়পুরহাট সদর-১, মোঃ নাদির উদ্দিন খান – খুলনা-৫, মোঃ শরীফ বাদশা – কক্সবাজার-২, লেঃ কঃ সাব্বির আহমদ – যশোর-৪, নার্গিস আক্তার – দিনাজপুর-৩, আলহাজ্ব এড. এম কে আলম চৌধুরী – নীলফামারী-১, মাইনুল হাসান – ব্রাহ্মণবাড়িয়া-২, ডাঃ মেহেরুল আলম মিশু- বগুড়া-৭, ইকবাল হোসেন খান – ভোলা-২, মোঃ কামরুজ্জামান খান – বি-বাড়িয়া-৪, সোহেল খালাসি – শরীয়তপুর-২, খায়েজ আহমেদ ভূইয়া – ফেনী-৩, মোঃ মাসুদুর রহমান – নোয়াখালী-১, আল মামুন – নরসিংদী-১, মোঃ জাবের হোসেন – ঢাকা-১৯, প্রিন্স চৌধুরী – ফরিদপুর-৪, সুমন মন্ডল – বগুড়া-৪, চার্লস বৈদ্য – গোপালগঞ্জ-১, গোলাম মোস্তফা – গাজীপুর-১, এবং মোঃ কামরুজ্জামান – যশোর-৩।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
