বিএনপি-জামায়াতের বাড়ি-ঘরে হামলার নির্দৈশ হাসিনার

বিএনপি-জামায়াতের বাড়ি-ঘরে হামলার নির্দেশ হাসিনার

নবকণ্ঠ ডেস্কঃ পতিত স্বৈরাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়েও সেখানে বসে দেশকে অস্থিতিশিল করতে একের পর এক উসকানি দিয়েই চলছেন। সবশেষ ফাঁস হওয়া এক কল রেকর্ডে তাকে তার দলীয় নেতাকর্মীদেরকে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িঘরে হামলার নির্দেশনা দিতে শুনা যায়।

সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এই চাঞ্চল্যকর অডিও ক্লিপটি ফাঁস করা হয়েছে। যেখানে পতিত স্বৈরাচার হাসিনার কন্ঠ এবং একজন অজ্ঞাত ব্যক্তির কথোপকথন শোনা যায়। সেখানে হাসিনাকে বলতে শোনা যায়, আমি ডিসেম্বরের মধ্যেই দেশে আসছি। ডিসেম্বরের মধ্যেই ড. ইউনূসের সরকার পড়ে যাবে।

হাসিনা তার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যার যা আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাকো। এসময় কলের অপর প্রান্তে থাকা অজ্ঞাত ব্যাক্তি নিজেকে গোপালগঞ্জ জেলা সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন।

এসময় ওই আওয়ামী লীগ নেতা অভিযোগের স্বরে উল্লেখ করেন, গোবিন্দগঞ্জের সাবেক এমপি কালাম এবং তার নিজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের লোকজন। আমাদের নামে অনেক মামলা দিয়েছে। জবাবে হাসিনা বিএনপি-জামায়াতের বাড়ি ঘর জ্বালিয়ে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন, যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমরা তাদের বাড়িঘর পুড়ব। সেজন্য বলছি, প্রস্তুতি নাও।

সবশেষে স্বৈরাচার হাসিনাকে বলতে শুনা যায়, আমি খুব কাছেই আছি। যেকোনো মুহুর্তে চলে আসতে পারি। এই সরকারকে আর বেশি দিন টাইম দিতে চাই না।

এদিকে ভারতে বসে হাসিনার এমন কর্মকান্ড ভারত পররাষ্ট্রনীতি প্রশ্নবিদ্ধ হবে কিনা এ বিষয়ে চলছে জোর আলাচোনা। ধারণা করা হচ্ছে ভারতের মাটিতে বসে হাসিনা এমন বাংলাদেশ বিরুধী অপতৎপরতা চালাতে থাকলে তলানিতে ঠেকতে পারে দুই বন্ধুপ্রতীম দেশের কূটনৈতিক সম্পর্ক।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.