নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভা-সমাবেশের চেষ্টা করলেই গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভা-সমাবেশের চেষ্টা করলেই গ্রেফতার

নবকণ্ঠ ডেস্কঃ ছাত্রলীগ নিষিদ্ধ করার পর একে একে আসছে নতুন নির্দেশনা। সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী কেউ নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের সদস্য হলে কিংবা আশ্রয় দিলেও পড়তে পারেন সাজার আওতায়। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক(আইজিপি) মো. ময়নুল ইসলাম ছাত্রলীগের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ মিটিং-মিছিল করার চেষ্টা করলেই গ্রেফতার হবেন।

শনিবার ( ২৬ অক্টোবর) দুপুরে রংপুরে এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, অতীত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। কোথাও তাদের নেতা-কর্মীরা মিছিল-মিটিং করতে পারবে না। মিছিল করলে নিষিদ্ধ সংগঠন হিসেবে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি জানান, কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করেছে ছাত্রলীগ। এজন্য তাদের কয়েকজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে এবং এই চেষ্টা চলমান রয়েছে।

অন্যদিকে সুধী সমাবেশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেন, ‘অনেক পুলিশ সদস্য অভ্যুত্থানের চেতনা ধারণ না করে কোনো কোনো দলের হয়ে নিজেদের উপস্থাপন করার চেষ্টা করেছে। এক দল ক্ষমতায় এসে বাকি দলকে শোষণ করবে এমন বাংলাদেশ আমরা চাই না।’।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি
পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান পুলিশপ্রধান। এসময় তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপণ করেন।

এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা প্রদান করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.