হাসিনার পতনে, নিউইয়র্কে বিজয় উল্লাস

হাসিনার পতনে, নিউইয়র্কে বিজয় উল্লাস

নবকণ্ঠ ডেস্কঃ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সাড়ে ১৫ বছর রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখার পর অবশেষে পালাতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। তুমুল গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখন ভারতের দিল্লিতে আবস্থান করছেন। জানা যায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে আশ্রয়ের আবেদন করে ব্যার্থ হয়েছেন তিনি।

যুক্তরাজ্য হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়লে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। এসময় একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করেন। চলমান বৈষম্য বিরুধী আন্দোলনে নিহতদের জন্য শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় লাভের পর প্রবাসীরা যুক্তরাষ্ট্র জুড়ে উৎসবের আমেজ তৈরি করেন। বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় নানা বয়সের নারী পুরুষ পতাকা নিয়ে উল্লাস প্রকাশ করছেন। স্বৈরাচারি বিদায়ে হাজার হাজার তরুণ-তরুণী উল্লাস করেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যেন বাধ ভাঙা শ্রোত।

হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে গত সোমবার (৫ আগস্ট) বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নেমে আসে প্রবাসীদের বাধ ভাঙা শ্রোত। এসময় তারা ‘এই মুহূর্তে খবর এল, শেখ হাসিনা পালিয়ে গেল’, ‘হৈ হৈ রৈ রৈ, শেখ হাসিনা গেলি কই’ ‘পলাইছে রে পলাইছে’ ‘শেখ হাসিনা ভুয়া’ এমন বিভিন্ন স্লোগানে মাতোয়ারা হন।

শান্তিপূর্ণ ভাবে উল্লাসসহ মিষ্টি বিতরণ করেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অংগসংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণসহ বিজয় উদযাপনে আলোচনা সভা করেন। বিজয় মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কেন্দ্রীয় নেতা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, গোলাম ফারুক শাহীন এবং রীটা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ইঞ্জিনিয়ার হারুন, এম এ বাতিন, আবু সাঈদ, জাকির এইচ চৌধুরী, ভিপি জসিম, আনিসুর রহমান, পিন্টু, রিনা, বারেক, আলমগীর মৃধা, মনির হোসেন, সাজ্জাদ হোসেন, আমিনুল ইসলাম স্বপন, জাফর রহমান সহ আরো বেশ কিছু বিশিষ্ট নাগরিককে উপস্থিত থাকতে দেখা গেছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.