নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি এক দফা আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক গণহত্যার বিচার এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগষ্ট ২০২৪, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করবে বিএনপির।
আজ ১৩ আগষ্ট(মঙ্গলবার) মিডিয়ার উদ্দশ্যে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র–জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে আগামী ১৪ ও ১৫ আগস্ট ২০২৪, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ১৬ আগষ্ট ২০২৪(শুক্রবার) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং সাম্প্রতিক ছাত্র—জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপসানলয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করার আহব্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা-কর্মীকে কর্মসূচি সফল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
