লকডাউনের বদলে কোভিড-১৯ বুস্টার ডোজ শুরু করতে যাচ্ছে ফ্রান্স

লকডাউনের বদলে কোভিড-১৯ বুস্টার ডোজ শুরু করতে যাচ্ছে ফ্রান্স
লকডাউনের বদলে কোভিড-১৯ বুস্টার ডোজ শুরু করতে যাচ্ছে ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে করোনার পঞ্চম ঢেউ রোধ করতে জারি করা সকল কারফিউ এবং লকডাউন বাতিল করা হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরান ঘোষণা করেছেন যে, ফ্রান্স সকল প্রাপ্ত বয়স্কদের জন্য কোভিড-১৯ এর টিকার বুস্টার ডোজের ব্যবস্থা করবে এবং সর্বশেষ ডোজ থেকে বুস্টার ডোজ দেয়া পর্যন্ত সময়ের ব্যবধান কমিয়ে ৫ মাস করবে।

যদিও ভেরান সতর্ক করে বলেন যে, করোনা সংক্রমণের এই পঞ্চম ঢেউটি চতুর্থ ঢেউয়ের তুলনার দীর্ঘ এবং কঠিন হবে, তবুও “ভাগ্য হাতেই রয়েছে” বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো জানান যে, জানুয়ারির ১৫ তারিখ থেকে ফ্রান্সের বৈধ স্বাস্থ্য পাসের জন্য এই বুস্টার ডোজ প্রয়োজন হবে। স্বাস্থ্য পাস ফ্রান্সে রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা হল, যাদুঘর সহ অন্যান্য পাবলিক ভেনুগুলিতে প্রবেশের জন্য প্রয়োজন হবে।

মন্ত্রী আরো বলেন যে, স্বাস্থ্য নিয়ন্ত্রকরা পরীক্ষা করে দেখবেন পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা দেওয়া উচিত কিনা, যদিও ২০২২ সালের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় টানা দ্বিতীয় দিনের মত ৩০ হাজারের বেশি নতুন সংক্রমণের খবর দিয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.