গ্রিসে সাংবাদিক তাহির কে সংবর্ধনা প্রদান

গ্রিসে সাংবাদিক তাহির কে সংবর্ধনা প্রদান

গ্রিসে সাংবাদিক তাহির কে সংবর্ধনা প্রদান
গ্রিসে সাংবাদিক তাহির কে সংবর্ধনা প্রদান

নবকণ্ঠ ডেস্কঃ গ্রীসের রাজধানী এথেন্সে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু তাহির কে সংবর্ধনা প্রদান করেছেন গ্রীসে বসবাসরত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা জানাতে আসা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবু তাহির।

এ সময় গ্রীস আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান শিলু, গ্রীস আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুকমান উদ্দিন, বাসিত আহমদ,উরুস আলী, হেলাল আহমদ, আশিকুর রাহমান, শাকের আহমদ, শাহেদ আহমদ, জাবেদ মাহমুদ, মামুন খান, মাশেভ আহমদ, কামরুল হাসান, জুনায়েদ আহমদ সহ গ্রিসের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ সহ গ্রীস প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আবু তাহির প্রবাসীদেরকে উপার্জন থেকে উন্নয়নের জন্য বিনিয়োগের পথে আসার আহবান জানান। দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরীর উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রবাসীরা চাইলে দেশের অর্থনীতিতে অনেক কিছু করতে পারেন নিজ নিজ গন্ডির ভিতর থেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *