নবকণ্ঠ ডেস্কঃ নোয়াখালী এসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের বটতলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ফরহাদ চৌধুরী চয়ন ও মেহেদী রনি। স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিসিএফ সভাপতি এমডি নূর।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইখলাস হক।
এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব কবির হোসেন পাটোয়ারি, সংগঠনের উপদেষ্টা জাকির খান হারুন ও আবদুল জলিল সামাদ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি আলম খান, হানিফ রাজু, আবদুর রহিম আরজু, শহিদ উদ্দিন, ইকবাল হোসেন উজ্জ্বল, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম ও জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ কফিল আলম রায়হান, প্রচার সম্পাদক বাসার বাবু, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হাতেম, সমাজসেবা সম্পাদক ফরহাদ হোসেনসহ বিসিএফ, রি-গ্রুপ ফ্যামিলি এবং কমিউনিটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
