নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাভেল, আইনি ও ইমিগ্রেশন সহায়তা এবং নিরাপদ রেমিট্যান্স সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে রাজধানী রোমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’। পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকার Via Principe Amedeo 223 ঠিকানায় উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির নতুন কার্যালয়।
প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন বাংলাদেশি মালিকানাধীন ‘টেস্ট অব ইন্ডিয়া’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাসুদ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে রোমে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য ট্রাভেল, ইমিগ্রেশন ও রেমিট্যান্স সেবার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নবযাত্রা শুরু করা ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এখানে বিমান টিকিট বুকিং, ভ্রমণ-সংক্রান্ত পরামর্শ, বিভিন্ন ধরনের ট্রাভেল সেবা, আইনি ও ইমিগ্রেশন সহায়তা এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স পাঠানোর সুবিধা প্রদান করা হবে। গ্রাহকদের নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলেও জানানো হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ আহমেদ বলেন, প্রবাসীদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, স্বচ্ছতা এবং পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করা হবে। তিনি বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিসহ সব গ্রাহকের জন্য নির্ভরযোগ্য সেবাকেন্দ্র হিসেবে ‘গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস’ গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
