গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন- ফ্রান্সের নতুন কমিটি ও পরিচিতি সভা

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন- ফ্রান্সের নতুন কমিটি ও পরিচিতি সভা

নবকণ্ঠ ডেস্কঃ গত সোমবার গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ এবং প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্যারিসে উপকন্ঠ অবারভিলায় শাহজালাল সুইটস এন্ড রেস্টুরেন্টে এক বর্ণিল আয়োজনের মাধ্যমে সংগঠনের নতুন কমিটির ঘোষণা দেয়া হয়।

ভার্চুয়ালে সংগঠনের আত্মপ্রকাশ এবং দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং ময়নুল চৌধুরী হেলাল।
ঘোষণায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক, রাজনীতিবিদ ফয়ছল উদ্দিনকে সভাপতি এবং সাংবাদিক ও ব্যবসায়ী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়।

আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সহ সভাপতি অলি উদ্দিন শামীম, কোষাধ্যক্ষ রফিকুল হায়দার।

এরপর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফয়ছল উদ্দিন। সভা পরিচালনা করেন যৌথভাবে মিজানুর রহমান ও শাহেদ আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অভারভিলা বাংলাদেশ জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বরিশাল বিভাগীয় কমিউনিটির উপদেষ্টা আমিনুর রহমান ফারুখ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি, নূর জাহান, শহীদ মিয়া, আকবর খান, আব্দুল বাছিত, সালেহ আহমেদ সালে, শাহজাহান মিয়া, মো: লালা মিয়া এবং সেলিম আহমেদ।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এ আলোচনা সভা। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে দেশ এবং জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অভারভিলা বাংলাদেশ জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুম আহমেদ। আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ী সাদিকুর রহমান, সাংবাদিক চৌধুরী মারূফ, নজমুল হোসেন, সরোয়ার হোসেন, রাসেল আহমেদ সহ অনেকেই।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার হোসাইন, কামরুল ইসলাম তাপাদার, মোস্তাফিজুর রহমান তারেক, রেজাউল ইসলাম, আল কাদির নাহিদ, রেজাউল হোসেইন, নাবিল রাহাত হোসেন, সজিব ইসলাম, আরিফ, জাকারিয়া জাহেদুল, আলি আশরাফ, জাকির আহমেদ, হাসান আহমেদ, ইমন আহমেদ, এমাদ উদ্দিন, কামাল রাজা, রাশেদ আহমেদ, ফখরুল ইসলাম, মেরাজ চৌধুরী, হোসাইন আহমেদ, কহীনুর মিয়া, আজিজুর রহমান প্রমুখ।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.