সোনালী আঁশ মার্কায় ভোট চেয়ে তৃণমূল বিএনপি-ইউরোপের জনসভা অনুষ্ঠিত

সোনালী আঁশ মার্কায় ভোট চেয়ে তৃণমূল বিএনপি-ইউরোপের জনসভা অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসীদের মাধ্যমে নিজ নিজ আত্বীয় স্বজন ও জনসাধারণের প্রতি সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে দেশে আইনের সুশাষন ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন তৃণমূল বিএনপি- ইউরোপীয় ইউনিয়ন কমিটির সভাপতি হায়দার আলী বেপারী। গত রবিবার ফ্রান্সের প্যারিসে, এক অভিজাত রেস্টুরেন্ট হলে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এ আহবান জানান তিনি।

সাধারন সম্পাদক মোঃ শাহীন মিয়ার পরিচালনায় এ সভায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি’র কো-চেয়ারম্যান অন্তরা হুদা, মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার।

দেশে আইনের সুশাসন ফিরিয়ে আনা ও জনগণের অধিকার রক্ষার উপর গুরুত্ব দিতে সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা। ভবিষ্যতে নির্বাচিত হলে প্রতিটি আসনের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়নের অঙ্গীকার সহ নানা উন্নয়নমূলক পরিকল্পণা তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনটির ফ্রান্স শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর রহমান এবং ইউরোপীয় ইউনিয়নের সাংগঠিক সম্পাদক আতিকুর রহমান।

বক্তরা মরহুম ব্যারিষ্টার নাজমুল হুদার হাতে গড়া এ রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন। তারা আহবান জানান এবারের নির্বাচনের ভোটের মাধ্যমে তাদের সকল প্রতিনিধিকে যেনো নির্বাচিত করা হয়। এছাড়াও ইউরোপীয় ইউনিয়ন থেকে দলের সকল কর্মকান্ডের সাথে ঐক্যমত পোষন করেন সংগঠনটির সভাপতি হায়দার আলী বেপারী।

তৃণমূল বিএনপি’র ইউরোপীয় ইউনিয়ন কমিটির সভাপতি হায়দার আলী বেপারী ২০১৮ এর নির্বাচনেও ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। সেই থেকে দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবারের নির্বাচনের প্রাক্কালে গনসংযোগ ও দলের মেসেজ পৌঁছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.