
নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি ফ্রান্স সফর করেছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব মো: আব্দুল দয়াছ। গতকাল শনিবার প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে তার সংক্ষিপ্ত সফরে ফ্রান্স আগমন উপলক্ষ্যে এক গনসংবর্ধনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম এবং সভা পরিচালনা করেন কায়সার আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাঈদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক সভাপতি নুরুল আবেদিন। তিনি তার বক্তব্যের শুরুতেই জনাব মো: আব্দুল দয়াছকে শুভেচ্ছা ও স্বাগতম জানান। তার এরূপ সফর সকলের জন্যই অত্যন্ত আনন্দ এবং খুশির বিষয় বলে জানান এই সাবেক সভাপতি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইপিবিএ’র সভাপতি ফারুক খান। এছাড়াও বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি মাওলানা কাউছার উদ্দিন ও মনোয়ার হোসাইন মুজাহিদ।
বক্তব্যকালে বক্তারা সকলেই ঐতিহ্যবাহী ছাতকের এই বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগীর নিকট নিজেদের জন্য ও সংগঠনের জন্য দিক-নির্দেশনা প্রদানের অনুরোধ জানান এবং সকলেই তার কল্যাণ কামনা করেন এবং তাকে শুভেচ্ছায় সিক্ত করেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজমুল ইসলাম সায়েম, জামিনুল হক, হিলেম আহমেদ, জমির উদ্দিন, এনামুল ইসলাম, জাহেদ হোসেন, বুরহান উদ্দিন, তাওহিদ হাসান, সবুজ হুসাইন, মাজু হাসান, শামসুল ইসলাম, শেখ রিমন, মিনহাজুল ইসলাম রনি, রাসেল আহমেদ, কোহিনুর আলম প্রমুখ নেতৃবৃন্দ ৷
অনুষ্ঠানের মধ্যমণি জনাব মো: আব্দুল দয়াছ সকলের এই আয়োজন ও শুভেচ্ছায় অত্যন্ত আনন্দিত হয়ে এ অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি সকলের কল্যাণ কামনা করেন। সকলের নিকট তিনি নিজের জন্য দোয়া প্রার্থনা করেন যাতে সবসময় তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এবং বিদেশে দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। দেশের যেকোনো প্রয়োজনেও তিনি সর্বদা অগ্রগামী হওয়ায় সচেষ্ট থাকেন বলে জানান।
তিনি প্রবাসীদের কল্যাণে সকল প্রবাসী কে এক হয়ে কাজ করার আহ্বান জানান এবং বিদেশে দেশের সংস্কৃতিকে তুলে ধরতে আনুরোধ করেন।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
