কাতারে পৌঁছে ৩০ মিনিট অপেক্ষায় রইলেন জার্মান প্রেসিডেন্ট

কাতারে পৌঁছে ৩০ মিনিট অপেক্ষায় রইলেন জার্মান প্রেসিডেন্ট

নবকণ্ঠ ডেস্কঃ কাতারের দোহা বিমানবন্দরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করে রইলেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার। গত বুধবার জার্মান প্রেসিডেন্টকে বহনকারী জার্মান সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের এয়ারবাস এ৩৫০ বিমানটি নির্ধারিত সময়ের অল্প কিছুক্ষণ আগে দোহা বিমানবন্দরে অবতরণ করে। এরপর পাক্কা ৩০ মিনিটের মত বিমানবন্দরেই অপেক্ষা করে থাকেন স্টাইনমায়ার। কারণ, জার্মান রাষ্ট্রপ্রধানকে অভ্যর্থনা জানাতে তখনো এসে পৌঁছাননি কাতারের কোনো সরকারি কর্মকর্তা।

গনগনে রোদের মধ্যে প্রায় আধাঘন্টা অপেক্ষা করার পর তাকে অভ্যর্থনা জানাতে আসেন কাতারের কাতারের পররাষ্ট্র বিষয়ক রাষ্ট্রমন্ত্রী সুলতান আল-মুরাইচাই।
তবে তাকে অভ্যর্থনা জানাতে দেরি হলেও তিনি কিন্তু ঠিকই সঠিক সময়ে উড়াল দেন কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎ করার জন্য।

তবে এই ৩০ মিনিটের অপেক্ষা করানো কি কাতারের পক্ষ থেকে শুধুই অনাকাংখিত কোনো ঘটনা নাকি ইচ্ছাকৃত শীতল আচরন সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। অনেকেই এই অপ্রত্যাশিত ঘটনাকে জার্মান প্রেসিডেন্টের ৩ দিনের ইসরায়েলের সফরের প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। তবে এ ঘটনায় কাতার কিংবা জার্মান কোনো পক্ষেরই কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত।

স্টাইনমায়ারের সাথে একই বিমানে ছিলেন ডয়চে ভেলের রোজালিয়া রোমানিচ। তার মতে কোথাও কোনো ভুল হয়েছে, যার ফলে এই ৩০ মিনিটের জটিলতা সৃষ্টি হয়েছে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.