জার্মানিতে আশ্রয়প্রার্থী প্রবাসীদের ভয়ঃ পেমেন্ট কার্ড

জার্মানিতে আশ্রয়প্রার্থী প্রবাসীদের ভয়ঃ পেমেন্ট কার্ড

নবকণ্ঠ ডেস্কঃ জার্মানিতে আশ্রয়প্রার্থীদের জন্য পেমেন্ট কার্ড চালু করার অনুমতি দিয়েছে সে দেশের সংসদ৷ গত শুক্রবার পার্লামেন্টের ভোটে এই আইনটি পাশ হয়৷

মূলত আশ্রয়প্রার্থীরা কোথায় এবং কীভাবে তাদেরকে সামাজিক সুরক্ষার আওতায় সরকারের দেয়া অর্থ খরচ করছে, তা জানতেই এমন আইন প্রণয়ন করেছে সরকার৷ এই কার্ড চালুর পেছনে অন্যতম উদ্দেশ্য এটি নিশ্চিত করা যে, রাষ্ট্র সমর্থিত ব্যক্তিরা এই অর্থ যে কাজে দেয়া হচ্ছে, সে কাজে যেন ব্যবহার করেন৷

এতে চাপা আতঙ্ক বিরাজ করছে অনেকেই মধ্যেই। বিশেষ করে অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিদের জন্য এটি উৎপাতের কারণ হতে পারে। সাধারণ আশ্রয়পার্থীদের মধ্যেও আনকে সন্দিহানে আছেন যে এটি তাদের জন্য বাড়তি বিড়ম্বনার কারণ হবে কি না?

কেননা এই কার্ড দিয়ে দেশের বাইরে টাকা পাঠানোর ক্ষেত্রে থাকবে শক্ত বিধি-নিষেধ৷ আশ্রয়প্রার্থীরা সরকারের দেয়া অর্থ যেন তাদের পরিবার-পরিজনের বা বন্ধু-বান্ধবের কাছে পাঠাতে না পারেন, কিংবা পাচারকারীদের কাছে পাঠাতে না পারেন সেই ব্যবস্থার অংশ হিসেবেই ক্রেডিট কার্ড চালু করেছে সরকার৷ তবে এই কার্ড দিয়ে খুব সীমিত পরিসরে হলেও নগদ অর্থ উত্তোলন করা যাবে৷

আইন প্রণেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আশ্রয় চান এবং যাদের জার্মানিতে সহযোগিতা প্রয়োজন, তাদের বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে৷

এদিকে হামবুর্গ, বাভারিয়াসহ কিছু রাজ্য এর মাঝে পরীক্ষামুলকভাবে এমন কার্ড চালু করেছে৷

চ্যান্সেলর ওলাফ শলৎস এবং জার্মানির ১৬টি রাজ্যের প্রধানেরা এই ব্যবস্থার সাথে গত নভেম্বর থেকেই সম্পূর্ণ সহমত পোষণ করে আসছেন৷ যদিও পেমেন্ট কার্ড চালুর জন্য সুনির্দিষ্ট কোনো আইন প্রয়োজন আছে কিনা এবং এই আইনের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করছে সরকারের একটি অংশ

শুক্রবার সংসদের নিম্নকক্ষে ক্ষমতাসীন এসপিডি-গ্রিন-এফডিপির বেশির ভাগ সদস্যই আইনটির পক্ষে ভোট প্রদান করেছে৷ তাছাড়া কট্টর ডানপন্থি দল এএফডিও আইনটি সমর্থন করেছে৷

এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে লেফট পার্টি এবং সিডিউ/সিএসইউ৷ এছাড়াও আইনটির বিপক্ষে মতামত প্রদান করেছে জার্মান প্যারিটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা বলছে, এমন আইন শরণার্থীদের নিয়ন্ত্রণের হাতিয়ার।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.