সুইজারল্যান্ডের লুজানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখি মেলার আয়োজন

সুইজারল্যান্ডের লুজানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখি মেলার আয়োজন

নবকণ্ঠ ডেস্কঃ সুইজারল্যান্ডের লুজানে জাকজমকভাবে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। গত শনিবার ১৩ এপ্রিল বাংলার সংস্কৃতি বিদেশের মাটিতে সমুন্নত রাখতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুইজারল্যান্ডের অলিম্পিক খ্যাত শহর লুজানে অত্যান্ত আড়ম্বতার সাথে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

লুজান শহরে বসবাসকারী বাংলার সংস্কৃতি প্রেমী কিছু প্রবাসী বাঙ্গালীদের উদ্যোগে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উৎসব মুখর ছিল দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই ঐতিহ্যবাহী রং-বেরঙের পোষাকে ও নানা ধরনের ব্যানার ও হরেক রকমের ফেস্টুন হাতে বাদ্য-বাজনার তালে তালে বিপুল সংখ্যক বাঙ্গালী ও বিভিন্ন দেশের নারীপুরুষ,কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্নাঢ্য এই শোভাযাত্রা শেষে বৈশাখি মেলার জন্য নির্ধারিত একটি হল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য উন্মোক্ত করে দেয়া হয়। এখানে ছিল বাংলাদেশি শাড়ী, চুড়ী, খেলনা, ঐতিহ্যবাহী পিঠা-পুলি, ফোস্কা-চাটপটি সহ বিভিন্ন ধরনের খাবারের হরেক রকমের স্টল। বেলা ১.৪৫ ঘটিকায় অনুষ্ঠানে অংশগ্রহকারী ও আয়োজকরা সম্মিলিত ভাবে মধ্যাহ্নভোজে অংশ নেন। অতপর মধ্যাহ্নভোজের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

লুজান আওয়ামী লীগের সভাপতি অশোক কুমার সরকার রবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মো: সুফিউর রহমান। এসময় প্রধান অথিতির বক্তব্যে তিনি প্রবাসিদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এরপর শশীর খানের সঞ্চালনায় স্থানীয় ও জেনেভা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে নাচ ও গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটি। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গৌরিচরণ রিমি, সমিরন বড়ুয়া জিশু, ড. সেগুপ্তা মাহমুদ চেরি, রুমি বড়ুয়া, রবিন বড়ুয়া, তুলি বড়ুয়া, সুপ্ত খান, ফাইজা ফাহমি রহমান, বৃষ্টি বড়ুয়া, শিশু শিল্পী এরোয়ান কিংশুক পাল সহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন সিমনা সরকার, শিশু শিল্পী এরোয়ান কিংশুক পাল, মায়া জুনায়েদ রোডরিগেস, এলিনা গৌরিচরন, রিয়ানা গৌড়ীচরন, তিমন ঢালী ও প্রমুখ। বিকেল ৫.৩০ ঘটিকায় গান ও নৃত্য মুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রথম সচিব কামরুল ইসলাম, জাতিসংঘে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা ড. সেলিম রেজা, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সাবেক সভাপতি হারুন অর রশিদ বেপারী, সুইস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মুরাদ খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব খাদেম সহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো অংশ নেন বাংলাদেশ দূতাবাস ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত প্রবাসী বাঙ্গালি ও তাদের পরিবার পরিজন।

অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ও সহযোগীতায় ছিলেন অশোক কুমার সরকার রবি, বিপুল তালুকদার, রনি মিয়া, আব্দুল হক মোল্লা, আব্দুর রব খাদেম, স্বপন কুমার সাহা, মাহবুব হাসান সুমন,মোতালেব জীবন, ফারুকুল ইসলাম প্রমুখ।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.