অবারভিলা-তে ৬ সেপ্টেম্বর গাছবাড়ির প্রবাসীদের মতবিনিময় সভার প্রস্ততি

অবারভিলা-তে ৬ সেপ্টেম্বর গাছবাড়ির প্রবাসীদের মতবিনিময় সভার প্রস্ততি

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠ ওভারভিলিয়েতে আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্স ও লন্ডনে বসবাসরত গাছবাড়ির প্রবাসীদের এক মতবিনিময় সভা। স্থানীয় স্টুডিও টুয়েন্টি সিক্স হল রুমে সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে।

গাছবাড়িতে লন্ডনপ্রবাসীদের অর্থায়নে নির্মিত ও বাস্তবায়িত হাসপাতালকে ঘিরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। হাসপাতালটির কার্যক্রম ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসীদের মধ্যে মতবিনিময় এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানা গেছে।

অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতির অংশ হিসেবে গাছবাড়ি কমিউনিটি ইন ফ্রান্সের নেতৃবৃন্দ ওভারভিলিয়ের স্টুডিও টুয়েন্টি সিক্স হল পরিদর্শন করেছেন। এ সময় তারা অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও হলের পরিবেশ পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আসাদুর রহমান দুদু, জুবায়ের আহমদ জুবেল, এমাজ উদ্দিন রুবেল, আতিক সামি, মাসুম আহমদ, শফি চৌধুরী, গোলাম কিবরিয়া, ইমদাদুর রহমান ও শাহেদ আহমদ।

এ সময় নেতৃবৃন্দ অনুষ্ঠানের সাজসজ্জা, হলের পরিবেশ, অতিথিদের বসার ব্যবস্থা এবং অন্যান্য প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আগামী ৬ সেপ্টেম্বরের আয়োজনটি যেন সুন্দর, সুশৃঙ্খল ও বর্ণাঢ্য পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

আয়োজকদের পক্ষ থেকে ফ্রান্সে বসবাসরত গাছবাড়ি এলাকার সর্বস্তরের প্রবাসী এবং কানাইঘাটের সকল প্রবাসী বাংলাদেশিকে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি প্রাণবন্ত ও সফল হয়ে উঠবে এবং প্রবাসীদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.