নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্স প্রবাসী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ লিয়াকত আলী মেম্বার আর নেই। চিকিৎসাধীন অবস্থায় ফ্রান্সের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম লিয়াকত আলী মেম্বার প্রবাসে সিলেট ও গোলাপগঞ্জের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের সাবেক নির্বাহী সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্সের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক সম্পৃক্ততার কারণে তিনি পরিচিত ছিলেন। বিশেষ করে গোলাপগঞ্জ ও সিলেটের প্রবাসীদের বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
মরহুম লিয়াকত আলী মেম্বারের জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে বলে তাঁর পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং প্রবাসী সিলেটি ও গোলাপগঞ্জবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
