ফরাসী তারকা ফুটবলার করিম বেনজেমার ১ বছরের জেল, ৭০ হাজার ইউরো জরিমানা

ফরাসী তারকা ফুটবলার করিম বেনজেমার ১ বছরের জেল, ৭০ হাজার ইউরো জরিমানা

ফরাসী তারকা ফুটবলার করিম বেনজেমার ১ বছরের জেল, ৭০ হাজার ইউরো জরিমানা
ফরাসী তারকা ফুটবলার করিম বেনজেমার ১ বছরের জেল, ৭০ হাজার ইউরো জরিমানা

নবকণ্ঠ ডেস্কঃ ২০১৫ সালে ফ্রান্সে সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল তারকা ফুটবলার করিম বেনজেমাকে। এই ঘটনার মামলায় ফ্রান্সের ভার্সাই আদালত গত ২৪ নভেম্বর এই জেল এবং জরিমানার আদেশ দেয়।

যদিও ফরাসি ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেট ইতিমধ্যেই বলেছেন যে, দোষী প্রমাণিত হলেও বেনজেমাকে ফ্রান্সের হয়ে খেলা চালিয়ে যেতে দেওয়া হবে।

এদিকে বেনজেমার আইনজীবীরা জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। বেনজেমা এ অভিযোগ অস্বীকার করেছেন এবং গত মাসে এ রায় প্রদানকালে অনুপস্থিত ছিলেন। এ মামলায় আরো ৪ জন অভিযুক্তও গত বুধবারের দেয়া রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

ভালবুয়েনার মোবাইল ফোন থেকে চুরি করা হয়েছে বলে মনে করা একটি সেক্স টেপ নিয়ে ব্ল্যাকমেইলের প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে বেনজামাকে অভিযুক্ত করা হয়েছিল।

২০১৫ সালে প্রাথমিক অভিযোগ দায়ের করার পর তাকে ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ দেন দলের কোচ দিদিয়ের দেশ্যাম্পস। এর ফলে বেনজেমা ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ফ্রান্সের জিতে নেয়া ২০১৮ সালের বিশ্বকাপে অনুপস্থিত থেকে যান। পরবর্তীতে ইউরো ২০২০ তাকে পুনরায় নিয়মিত খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেন কোচ দেশ্যাম্পস।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *