কোভিডের লাগাম টেনে ধরতে আবারো লকডাউনে গেলো অস্ট্রিয়া

কোভিডের লাগাম টেনে ধরতে আবারো লকডাউনে গেলো অস্ট্রিয়া

কোভিডের লাগাম টেনে ধরতে আবারো লকডাউনে গেলো অস্ট্রিয়া
কোভিডের লাগাম টেনে ধরতে আবারো লকডাউনে গেলো অস্ট্রিয়া

নবকণ্ঠ ডেস্কঃ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইইউ দেশগুলোর মধ্যে প্রথম কঠোর পদক্ষেপ গ্রহণকারী দেশ হিসেবে অস্ট্রিয়া লকডাউন আরোপ করতে যাচ্ছে এবং টিকা বাধ্যতামূলক করছে।

মহাদেশ জুড়ে করোনা সংক্রমণ সংখ্যার উর্ধ্বমূখী হওয়ায় ইউরোপীয় অন্যান্য দেশগুলিতেও বিধিনিষেধ আরো কঠোর করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউই সম্পূর্ণ লকডাউন পুনর্বহাল করেনি এবং শুধুমাত্র ভ্যাটিকানে সকলের জন্য টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

চ্যান্সেলর আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন যে, সোমবার থেকে লকডাউন শুরু হবে এবং আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া বাধ্যতামূলক করা হবে।

তিনি জানান যে, এই লকডাউন প্রাথমিকভাবে ২০ দিন স্থায়ী হবে এবং প্রথম ১০ দিন পর অবস্থার মূল্যায়ন করা হবে।
এই লকডাউনে দেশটির মানুষ কাজ করতে যাওয়া, প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা এবং ব্যায়াম করার মতো কিছু ব্যতিক্রম ছাড়া তাদের ঘরের বাইরে যেতে পারবে না।

স্কুল খোলা থাকবে, যদিও অভিভাবকদেরকে সম্ভব হলে তাদের সন্তানদের বাড়িতে রাখতে বলা হয়েছে। এছাড়াও টেলিওয়ার্কিংও সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.