অলিম্পিক বয়কটে যোগ দিচ্ছে না ফ্রান্স- জানিয়ে দিলেন ম্যাখোঁ

অলিম্পিক বয়কটে যোগ দিচ্ছে না ফ্রান্স- জানিয়ে দিলেন ম্যাখোঁ

অলিম্পিক বয়কটে যোগ  দিচ্ছে না ফ্রান্স- জানিয়ে দিলেন ম্যাখোঁ
অলিম্পিক বয়কটে যোগ দিচ্ছে না ফ্রান্স- জানিয়ে দিলেন ম্যাখোঁ

নবকণ্ঠ ডেস্কঃ ২০২২ সালে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বেইজিং শীতকালীন অলিম্পিক কূটনৈতিক বয়কট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ। চীনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে দেশগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, তিনি এই বয়কটে যোগ দেবেন না। এই ধরনের পদক্ষেপকে তিনি ‘তুচ্ছ’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার তিনি এই সংবাদ সম্মেলনে আরো বলেন যে, এ ব্যাপারে স্পষ্ট হতে হবে। হয় দেশগুলো সম্পূর্ণ বয়কট করবে এবং কোনো খেলোয়াড়কে পাঠাবে না। নয়তো তারা কর্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করবে।

তিনি কার্যকরী ফলাফল বয়ে নিয়ে আসবে এমন পদক্ষেপের পক্ষে আছেন বলেও তিনি জানান।
ম্যাখোঁ এই কূটনৈতিক বয়কটের উপযোগিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভেস লে ড্রিয়ান বলেছেন যে, প্যারিস এখনও এই ইস্যুতে ইউরোপিয় ইউনিয়নের সকল সদস্য দেশের পক্ষ থেকে একটি সাধারণ নীতি আশা করছে।

চীনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের অভিযোগ, উইঘুর মুসলিমদের উপর চীন মানবাধিকার লংঘন করে চলেছে। বয়কটের বিষয়ে বেশ কিছু পরামর্শক সংস্থা মার্কিন জোটকে সমর্থন দিয়ে আসছে। হিউম্যান রাইটস ওয়াচ এর চাইনিজ ডিরেক্টর সোফি রিচার্ডসন এ জোটের নেয়া পদক্ষেপকে “গুরুত্বপূর্ণ” বলে অভিহিত করেছেন। এর মাধ্যমে চীনকে চাপে ফেলা সম্ভব হবে বলে তিনি মনে করছেন।

তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও’র একজন মুখপাত্র জানিয়েছেন মহাসচিব ঠিক বৃহষ্পতিবার বেইজিং অলিম্পকে যোগ দেবেন। তিনি আমন্ত্রন পেয়েছেন এবং তা গ্রহনও করেছেন বলে যোগ করেন মহাসচিবের মুখপাত্র।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.