যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ; ব্রিটিশ সরকারের সমস্যা হলো তারা যা বলে তা করে না- ইমানুয়েল ম্যাঁখো

যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ; ব্রিটিশ সরকারের সমস্যা হলো তারা যা বলে তা করে না- ইমানুয়েল ম্যাঁখো

যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ; ব্রিটিশ সরকারের সমস্যা হলো তারা যা বলে তা করে না- ইমানুয়েল ম্যাঁখো
যুক্তরাজ্য ভ্রমণ নিষিদ্ধ; ব্রিটিশ সরকারের সমস্যা হলো , তারা যা বলে তা করে না- ইমানুয়েল ম্যাঁখো

নবকণ্ঠ ডেস্কঃ কোভিড-১৯ ভ্যারিয়েন্ট অমিক্রনের বিস্তার কমিয়ে আনার জন্য অপ্রয়োজনীয় ব্রিটেন ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে যে, এই শনিবার মধ্যরাত থেকে ভ্যাকসিনেটেড এবং ভ্যাকসিনেটেড নয় এমন সকলকেই যুক্তরাজ্যে যেতে হলে বা সেখান থেকে আসতে হলে একটি অপরিহার্য কারণ থাকতে হবে।

মানুষ পর্যটন বা পেশাগত কারণে ভ্রমণ করতে পারবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, যুক্তরাজ্যে অমিক্রন ভ্যারিয়েন্টের খুব দ্রুত বিস্তার ঘটায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে যুক্তরাজ্য থেকে ফরাসি এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকরা এখনো ফ্রান্স ফেরত যেতে পারবে বলে জানানো হয়েছে।

সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আটাল বিএফএমটিভি চ্যানেলকে বলেন, তারা আরো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফ্রান্স সরকার নীতিমালা গুলো এমনভাবে তৈরি করেছে, যাতে অমিক্রনের বিস্তারকে ধীরগতির করে দেয়া যায় এবং বুস্টার ডোজ ক্যাম্পেইনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

এছাড়াও নিয়ম অনুযায়ী ফ্রান্সে ফেরত আসা যে কাউকে একটি অ্যাপে নিবন্ধন করতে হবে। তারপর নিজের পছন্দমত একটি জায়াগায় সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, যা নিরাপত্তা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত থাকবে।

তবে কেউ যদি কোভিড টেস্ট করে নেগেটিভ ফলাফল দেখায় তবে তাকে শুধুমাত্র ৪৮ ঘন্টা কোয়ারেন্টাইনে থাকতে হবে।

উল্লেখ্য, ব্রেক্সিট পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে অভিবাসী সমস্যা থেকে শুরু করে মাছ ধরা সহ নানান সমস্যার মধ্যেই এই কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদান করলো ফ্রান্স।

মাত্র কিছুদিন আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারকে ভর্ৎসনা জানিয়ে বলেন যে, ব্রিটিশ সরকারের সমস্যা হলো তারা যা বলে তা করে না।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.