ইংলিশ চ্যানেল বোট ট্র‍্যাজেডিতে নিহত বেশিরভাগই কুর্দি; জানিয়েছে ফ্রান্স

ইংলিশ চ্যানেল বোট ট্র‍্যাজেডিতে নিহত বেশিরভাগই কুর্দি; জানিয়েছে ফ্রান্স

ইংলিশ চ্যানেল বোট ট্র‍্যাজেডিতে নিহত বেশিরভাগই কুর্দি; জানিয়েছে ফ্রান্স
ইংলিশ চ্যানেল বোট ট্র‍্যাজেডিতে নিহত বেশিরভাগই কুর্দি; জানিয়েছে ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ গত মাসে ইংলিশ চ্যানেল পার হওয়ার সময় বোট ডুবির দূর্ঘটনায় মৃত ২৭ অভিবাসীর মধ্যে ২৬ জনকে শনাক্ত করতে পেরেছে ফরাসি কতৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, নিহতদের বেশিরভাগই ইরাক থেকে আসা কুর্দি।

প্যারিস প্রসিকিউটরের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, এদের মধ্যে ১৯-২৬ বছর বয়সী মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ২২-৪৬ বছর বয়সী সাতজন মহিলা রয়েছে। সেইসাথে ১৬ বছর বয়সী কিশোর এবং সাত বছর বয়সী একটি শিশু রয়েছে।

তারা আরো জানান যে, নিহতদের মধ্যে ১৬ জন ইরাকের কুর্দি এবং ৪ জন আফগান পুরুষ রয়েছে। আরও রয়েছে ৩ জন ইথিওপিয়ান এবং ১ জন সোমালিয়ান মহিলা। বাকী দু’জন হলেন ১ জন ইরানিয়ান এবং ১ জন মিশরীয় পুরুষ।

মৃত অভিবাসীদের শনাক্ত করতে কর্তৃপক্ষের প্রায়ই সমস্যা হয় কারণ তারা অফিসিয়াল কাগজপত্র বহন করে না। তাদের পরিবারকেও মৃতদেহ দেখতে হলে প্রায়ই প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে আসতে হয়।

এ দূর্ঘটনাটি ছিল ইংলিশ চ্যানেল পারাপারের অভিবাসীদের দূর্ঘটনার কবলে পড়ার মধ্যে সবচেয়ে মারাত্নক। এই দূর্ঘটনাটি প্রমাণ করে যে, ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার সরু এই জলপথ পার হওয়ার জন্য মরিয়ে লোকজনের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে।
এই দূর্ঘটনার ফলে লন্ডন এবং প্যারিসের মধ্যে ব্যাপক কূটনৈতিক উত্তেজনারও সৃষ্টি হয়েছিলো।

বেঁচে যাওয়া একজন শরণার্থীর বর্ণনায় জানা যায়, বহনকারী বোটটি ডুবে যাওয়া শুরু করলে তারা ইংলিশ ও ফ্রেঞ্চ উভয় উপকুলের ইমার্জেন্সী সার্ভিসকে কল করে সাহায্য চেয়েছিলেন। এ বিষয়ে তদন্ত চলছে। দূর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে অবৈধ চ্যানেল পারাপার বন্ধে “উদাসীন” বলে অভিযুক্ত করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *