
এন আই মাহমুদঃ এবার ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল ফ্যামিলি ডে। ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহনে ইতরাত সমুদ্র সৈকতে আয়োজিত এক সমুদ্র ভ্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ ফ্যামিলি ডে।
এ আয়োজনে আরো ছিল মনমুগ্ধকর খেলাধুলা ও সাংষ্কৃতিক আয়োজন। ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল। সংগঠনের সভাপতি ফেরদৌস করিম আখনজি এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি নয়ন মামুন, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, নির্বাহি সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক মুনমুন আক্তার, প্রচার সম্পাদক তাঞ্জু চৌধুরী, সহকারী প্রচার সম্পাদক মাসুদ আহমদ, সহকারী ক্রীড়া সম্পাদক রশিদ আহমদ চৌধুরী, সদস্য তানিয়া, হিফজুর রহমান ও নুর উল্লাহ।
প্রতিবছরই ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাব সদস্যদের মধ্যে মজবুত বন্ধন তৈরী করতে আয়োজন করে থাকে নানা অনুষ্ঠানের। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল এ ফ্যামিলি ডে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
