পাসপোর্ট জটিলতায় ভুক্তভোগীদের সাথে ফ্রান্স নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

পাসপোর্ট জটিলতায় ভুক্তভোগীদের সাথে ফ্রান্স নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

পাসপোর্ট জটিলতায় ভুক্তভোগীদের সাথে ফ্রান্স নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক
পাসপোর্ট জটিলতায় ভুক্তভোগীদের সাথে ফ্রান্স নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

এন আই মাহমুদঃ ফ্রান্সে প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তি সংক্রান্ত জটিলতা সরকারের সংশ্লিষ্ট মহলে তুলে ধরার আশ্বাস দিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দীর্ঘিদিন থেকে যে সকল প্রবাসীরা পাসপোর্ট সংশোধন জঠিলতায় আছেন এমন প্রবাসী প্রতিনিধিদের সমস্যা সমাধানে দূতাবাস এর পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এসময় দূতাবাসের সকল কর্মকর্তার পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে বয়স সংশোধনকে কেন্দ্র করে ঘনীভূত হতে থাকা সমস্যার প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস এই মতবিনিময় সভার আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই ভুক্তভোগী প্রবাসীগণ রাষ্ট্রদূতকে ফুল দিয়ে দূতাবাসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান।

তথ্য সংশোধন জটিলতায় পাসপোর্ট না পাওয়ার বিষয়টি তারা রাষ্ট্রদূতের নিকট ব্যক্ত করেন এবং পাসপোর্ট না পাওয়ায় সৃষ্ট অভিবাসন জটিলতা তুলে ধরেন।

দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাসেম এর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এসময় রাষ্ট্রদূত তালহা উপস্থিত প্রত্যেক ভুক্তভোগীর কথা মনোযোগ সহকারে শোনেন এবং পাসপোর্ট প্রদান প্রক্রিয়ায় দূতাবাসের আইনী সীমাবদ্ধতা পূনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার কথা দূতাবাস নিয়মিতভাবে সরকারের বিভিন্ন পর্যায়ে অবহিত করে। রাষ্ট্রদূত তাদের ভোগান্তির কথা সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট পুনরায় তুলে ধরবেন মর্মে আশ্বাস দেন।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *