ফ্রান্সের হলিডে হোমে আগুনঃ প্রতিবন্ধী সহ ১১ জনের মৃত্যু

ফ্রান্সের হলিডে হোমে আগুনঃ প্রতিবন্ধী সহ ১১ জনের মৃত্যু

ফ্রান্সের হলিডে হোমে আগুনঃ প্রতিবন্ধী সহ ১১ জনের মৃত্যু
ফ্রান্সের হলিডে হোমে আগুনঃ প্রতিবন্ধী সহ ১১ জনের মৃত্যু

ফ্রান্স ডেস্কঃ ফ্রান্সের পূর্বাঞ্চলে গত বুধবার প্রতিবন্ধীদের একটি হলিডে হোমে আগুন লেগে ১১ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। স্ট্রাসবার্গ থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে উইন্টজেনহেইম শহরের দোতলা এই বিল্ডিংটিতে স্থানীয় সময় আনুমানিক সকাল ৬:৩০ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে। ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে প্রায় ৭৬ জন ফায়ার সার্ভিস কর্মীর একটি দল সেখানে পাঠানো হয় এবং তারা ১৭ জন ব্যক্তিকে উদ্ধার করতে সমর্থ হয়।

এর মধ্যে ১জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে বলে জানানো হয়েছে। দীর্ঘ সময় চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রথমে ৮ জন ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও পরবর্তীতে আরো ৩ টি লাশ খুঁজে পায় ফায়ার সার্ভিস কর্মীরা। ওই অঞ্চলের ডেপুটি প্রসিকিউটর জানান ঘটনাটি দোতলায় ঘটেছে যার ফলে দোতলায় থাকা মানুষগুলো নিচে নামতে পারেনি এবং সেখানে মৃতদেহগুলো পাওয়া গেছে।

এ ঘটনায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ সহানুভূতি ও দুঃখ প্রকাশ করেছেন এবং জরুরী সেবা প্রদানকারীদেরকে এই ‘বিপর্যয়ে’ তৎক্ষনাৎ সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ প্রদান করেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও অন্যান্য দিক উদঘাটনে তদন্ত কাজ চলছে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.