আইফেল টাওয়ারে বোমা হামলা আতঙ্কে সরিয়ে নেওয়া হলো পর্যটিকদের

আইফেল টাওয়ারে বোমা হামলা আতঙ্কে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের

আইফেল টাওয়ারে বোমা হামলা আতঙ্কে সরিয়ে নেওয়া হলো পর্যটিকদের
আইফেল টাওয়ারে বোমা হামলা আতঙ্কে সরিয়ে নেওয়া হলো পর্যটিকদের

ফ্রান্স ডেস্কঃ ফ্রান্সের অন্যতম দর্শনীয় স্থান এর রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার। বিশ্ববিখ্যাত এই স্থাপনা পরিদর্শনে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটে এখানে।
শুধুমাত্র গত বছর ই প্রায় ৬২ লাখ মানুষ আসে এই আইফেল টাওয়ার দেখতে।

গত ১২ আগস্ট শনিবার এই বিখ্যাত স্থাপনাটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এএফপি’র দেওয়া এক সংবাদে এই তথ্য জানা যায়। এই হামলার হুমকির ফলে প্যারিসের সময় দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে স্থাপনাটির নিচের ৩ তলা ও একেবারে নিচের বর্গাকৃতির জায়গা থেকে দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এসময় টাওয়ারটির পরিচালনার দায়িত্বে থাকা এসইটিই কতৃপক্ষ জানিয়েছে যে একটি বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল ও একটি পুলিশের দল সেখানে উপস্থিত হয়। তারা টাওয়ারের ভিতরের একটি রেস্তোরাঁ সহ পুরো এলাকা তল্লাশি করে। এব্যাপারে একজন মুখপাত্র জানিয়েছে যে এটি একটি বিরল ঘটনা এবং এ পরিস্থিতিতে এটিই স্বাভাবিক প্রক্রিয়া।

পরবর্তীতে বার্তা সংস্থা রয়টার্স জানায় যে দুই ঘন্টা পরেই আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্থাপনাটি। জানা যায় বোমা হামলার হুমকির তথ্যটি ভুল ছিলো। আইফেল টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছিলো ১৮৮৭ সালে এবং নির্মাণ কার্য শেষ হয় ১৮৮৯ সালে।

প্যারিসের সেইন নদীর তীরে গুস্তাভ আইফেল এই টাওয়ার নির্মাণ করেন এবং তার নামানুসারে এই টাওয়ারের নামকরণ করা হয়। এই টাওয়ার শুধু ফ্রান্সের সৌন্দর্যই বৃদ্ধি করেনি, জাতীয় অর্থনীতিতেও এটির অবদান অনেক।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.