নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতের উদ্যোগে ১,২০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পূর্বে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়ন, দর্শনা থানা এবং জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। খাবার বিতরণে সহযোগিতা করেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, জীবননগর উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন, দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি আবেদ-উদ-দৌলা ও সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেক এবং জীবননগর আইটি ও প্রচার বিভাগের সভাপতি হারুন অর রশিদ।
আয়োজকরা জানান, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আমীর সাহেবের পূর্ণ আস্থা রয়েছে এবং বাইপাস সার্জারির প্রস্তুতির সময়েও তিনি মানবিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখেননি। জামায়াত নেতৃবৃন্দ আমীরে জামায়াতের আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
