ন্যায্য মজুরির দাবিতে ফ্রান্সের ফুড ডেলিভারী শ্রমিকদের কর্মবিরতি পালন

ন্যায্য মজুরির দাবিতে ফ্রান্সের ফুড ডেলিভারী শ্রমিকদের কর্মবিরতি পালন

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের ফুড ডেলিভারির কাজে নিয়োজিত শ্রমিকরা ন্যায্য মজুরের দাবিতে দেশব্যাপী দুইদিন কর্মবিরতি পালন করেছেন। দেশটির নতুন নিয়ম অনুযায়ী ট্যারিফ (ভাড়া) কমে আসায় এই কর্মবিরতি পালনে নামেন এ পেশার কর্মীরা। মজুরি বৃদ্ধি করার দাবিতে তারা একত্র হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানা গেছে। তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

তাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, সহকারী মেয়রসহ প্রবাসী বাংলাদেশী কমিটির নেতারাও। তারাও মনে করছেন যে, এই পেশার শ্রমিকরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও তাদের প্রতি বৈষম্যমূলক অন্যায় আচরণ করা হচ্ছে।

দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করার পাশাপাশি দেশটির বৃহৎ শ্রমিক সংগঠন সিজিটিসহ আরো কয়েকটি সংগঠনের উদ্যোগে একত্র হয়ে গণ মিছিলেরও আয়োজন করা হয়। মিছিলটি প্যারিসের রাজপথ প্রদক্ষিণ করে।
মিছিলটিতে অংশগ্রহণকারীরা বলেন, তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তারা এই কর্মবিরতি পালন করছেন।

এ বিষয়ে প্যারিস পৌরসভার সহকারী মেয়র ডেভিড বিলিয়ার্ড শ্রমিকদের এই ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন যে, হাজার হাজার মানুষ এই পেশায় নিয়োজিত রয়েছেন তবে তারা তাদের ন্যায্য পারিশ্রমিক তারা পাচ্ছেন না। তিনি মনে করেন, তাদের পারিশ্রমিক বাড়ানো উচিত।

এছাড়াও, তার মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফ্রান্সের অর্থনীতিতে এ পেশার শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে; যাদের মধ্যে অনেকেই অনিয়মিতভাবে দেশটিতে বসবাস করছে। তাই এসকল অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণের দাবিও করেন তিনি। এ বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

সিজিটি‌‌ গ্রুপ প্রধান লুদ রিও বলেন, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছেন। তাদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং তাদের ইনকামের উপর অতিরিক্ত ট্যাক্স কমিয়ে আনতে হবে। তারা তাদের এই আন্দোলনকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আইছা’র প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ বলেন, এই সেক্টরে প্রায় ৭০ থেকে ‌ ৮০ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছেন, যার মধ্যে অনেক প্রবাসী বাংলাদেশীও আছেন। এসব শ্রমিকরা মানুষকে খাবার পৌঁছিয়ে দেওয়ার মত কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখার পরেও নিজেদের ন্যায্য মজুরিটুকু পাচ্ছে না, যা সত্যি খুবই দুঃখজনক। প্রবাসী বাংলাদেশীরা এই আন্দোলনের সাথে একাত্নতা ঘোষণা করেছেন বলেও জানান তিনি।
তিনি আশা করছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই মানবিক ও দেশের অর্থনৈতিক দিক বিবেচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিবেন।

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.