আইফেল টাওয়ারের পাশে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত

আইফেল টাওয়ারের পাশে ছুরিকাঘাতে জার্মান পর্যটক নিহত

নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার, ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার দিকে বিশ্বের অন্যতম বিখ্যাত নিদর্শন আইফেল টাওয়ারের কাছেই পর্যটকদের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার থেকে ১৫ মিনিটের দূরত্বে কাই দ্য গ্রেনেলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটেছে।

আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ছুরি ও হাতুড়ি নিয়ে এক ব্যক্তি শনিবার সন্ধ্যায় পর্যটকদের ওপর হামলা করে। এতে এক জার্মান নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটে।
হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং নিকটবর্তী বির-হাকেইম মেট্রো স্টেশনে অভিযান চালায় এবং সন্দেহভাজন হামলাকারীকে আটক করে।

এই ঘটনায় ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে একাধিক ছুরি নিয়ে হামলা চালায় এবং এক জার্মান পর্যটককে হত্যা করে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয় এবং হামলাকারীকে তাড়া করে আটক করে।

হামলাকারী একজন ফরাসী নাগরিক এবং তার বয়স মাত্র ২৫ বছর বলে জানা গেছে। এছাড়াও, ২০১৬ সালে অন্য আরেকটি হামলায় যুক্ত থাকার অভিযোগে হামলাকারী ৪ বছরের কারাদন্ডে দন্ডিত ছিলো। তার মানসিক সমস্যা থাকার কথাও জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, হামলাকারী ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞে বহু মুসলিম মারা যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ ছিলো বলে জানিয়েছে পুলিশকে।

এদিকে ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বর্ন নিহতের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ফ্রান্সে সন্ত্রাসবাদকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একটি পোস্ট ও করেছেন তিনি।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.