নবকণ্ঠ ডেস্কঃ মিলানে প্রতি বছর রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে থাকে ফেনী জেলা সমিতি। সেই ধারাবাহিকতায় এবারও মিলানে গত রবিবার স্থানীয় মুসলিম সেন্ট্রাল জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
প্রায় পাঁচ শতধিক মুসলিম রোজাদার একসাথে ইফতারে শরিক হন। ইফতারের পূর্বে মসজিদের ইমাম রমজানের উপর আলোচনা করেন।
বক্তাগণ, আলোচনায় কুরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ববর্তী উম্মতের ওপরও রোজা ফরজ ছিল। রোজার সুফল হলো এর মাধ্যমে তাকওয়া বা আল্লাহভীতি লাভ হয়। ইফতার মাহফিলে রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আফসার বাবুল, উপদেষ্টা বেলাল পাঠুয়ারী, সিনিয়র সহ সভাপতি মোকসেদ আলম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম শ্রাবন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল মতিন, উপদেষ্টা কাজী নজরুল ইসলাম, সেলিম আহামেমদ, সহ সভাপতি নাজিম উদ্দিন, সহ সভাপতি নরুল আফছার আবির, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবুল হাজারী, কোষাধক্ষ্য সাইফ উদ্দিন সমিতির নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলানের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা ইফতার মাহফিলে শরিক হন। পরিশেষে ইফতারের শরিক হওয়া সকল রোজাদারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সমিতির নেতৃবৃন্দ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

