ইতালির ভেনিসে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির ষষ্ঠ বর্ষে পদার্পন কেক কেটে উদযাপন

ইতালির ভেনিসে আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির ষষ্ঠ বর্ষে পদার্পন কেক কেটে উদযাপন

নবকণ্ঠ ডেস্কঃ ২০১৮ সালে আব্দুল্লাপুর প্রবাসীদের উদ্যোগে ইতালির ভেনিসে গঠিত হয় আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি, যার লক্ষ্য হলো বৃহত্তর কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাপুর প্রবাসীদের মধ্যে মানবিক কর্মকান্ড ও আর্ত মানবতার সেবা প্রদান করা।

নিজ অঞ্চলের প্রবাসীদের কর্মসংস্থান তৈরী ছাড়াও, প্রবাসীদের সাহায্য ও সহায়তা প্রদান করা, কোনো প্রবাসীর মৃত্যুর ক্ষেত্রে তার লাশকে তার দেশে প্রেরণ করা এবং গরিব অসহায় লোকদের সাথে পাশে থেকে সাহায্য ও সহযোগিতা প্রদান করা হয় এ সমিতির মাধ্যমে। প্রবাসীদের মধ্যে একতা ও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গঠিত হওয়া এ সমিতির মাধ্যমে অনেক ভালো কাজের মাধ্যমে ইতোমধ্যে কমিউনিটিতে একটি প্রভাবশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি।

সোমবার, ২৫ মার্চ, স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে, আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নোয়াজ শরীফ, ও সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদের নেতৃত্বে, সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দময় পরিবেশে কেক কেটে আনন্দঘণ এক মূহুর্ত উদযাপন করা হয়। এতে সবার সাথে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাখলিন সদস্য তাজুল ইসলাম, মশিউর রহমান, বশির আহমেদ, শাহীন মিয়া, আলমাস উদ্দিন, সোহেল রানা এবং শফিক সরকার। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে সমিতির সফলতা কামনা করেন আব্দুল্লাপুর প্রবাসী প্রবীণ কমিউনিটি নেতা জহিরুল ইসলাম, জয়নাল আবেদীন, আব্দুল কাইয়ুম, হুমায়ুন চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন, আলী নেওয়াজ, পলাশ বাঘা, তপন বাঘা।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা করেছেন ফরহাদ খান, রতন মিয়া, সাখওয়াত খান, নজরুল, মুসা, মো আলী, বরকত উল্লাহ, জাহাঙ্গীর প্রমুখ।

পরিশেষে কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে আয়োজকরা এই আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতির কার্যক্রম কে আরো গতিশীল করতে সকলকেই অতীতের চেয়ে আরো উৎসাহ নিয়ে এগিয়ে আসার আহবান জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সমিতির নেতৃবৃন্দরা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.