রোজাদারদের সম্মানে বাংলাদেশ এসোসিয়েশন-ভারেজ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদারদের সম্মানে বাংলাদেশ এসোসিয়েশন-ভারেজ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ প্রায় শতাধিক রোজাদার মুসলিমদের নিয়ে ইতালির গ্যালারাতে বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ প্রভিন্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার স্থানীয় একটি খোলা মাঠে ইফতারের পূর্বে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন ভারেজ এর পক্ষ থেকে রোজাদারদের স্বাগত ও শুভেচ্ছা জানান ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক।

অফটার মাহফিলের সার্বিক সহযোগিতা করেন আতিয়ার উদ্দিন, রনি শেক, তুষার আহমেদ, রেজাউল কারিম হাওলাদার, মোস্তফা কামাল লিংকন, সাইফুল ইসলাম ইরান, রেজাউল কারিম জীবন, দেলোয়ার হোসেন, এম.ডি শাহিনুল ইসলাম, হাবিব মাতুব্বর, ডাঃ আবদুল বারেক, হবি মেম্বার প্রমুখ।

ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশী ছাড়াও অন্যান্য মুসলিম দেশের নাগরিকরাও শরিক হন। উপস্থিত মুসল্লিদেরকে আয়োজক প্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *