ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্যপদ জয় করলেন ফাতেমা খাতুন

ফ্রান্স ক্রিকেট বোর্ডের সদস্যপদ জয় করলেন ফাতেমা খাতুন

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্রবাসীদের মধ্যে অনেক গুনী মানুষ আছেন, এবার তার মধ্যে আক্ষরিকভাবেই জায়গা করে নিলেন ফাতেমা খাতুন। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের একাগ্রচিত্তে এগিয়ে চলার মননশীলতা, নৈপুন্য, কঠিন অনুশীলন প্রস্তুতি ও প্রতিভা তাকে অনবদ্য এক নারী হিসেবে গড়ে তুলেছে। ফ্রান্স ক্রিকেট বোর্ড তাদের সদস্যপদ প্রাপ্তির জন্য ফাতেমা’র নাম ঘোষন করায় উচ্ছসিত বাংলাদেশি কমিউনিটি। ক্রীড়াঙ্গন ও কমিউনিটির জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন বলে মন্তব্য করেছেন কমিউনিটির ফ্রান্স প্রবাসী গুনী ব্যক্তিবৃন্দ।

ফাতেমার ছোট বয়সে থেকেই ক্রিকেটের প্রতি অত্যন্ত আকর্ষণ থাকায় তার পরিবারে ক্রিকেট খেলার আয়োজন হতো বিশাল উঠানে। এ সমস্ত খেলায় তার চাচা এবং ফুপু সহ পরিবারের সাথে ক্রিকেট খেলতেন তিনি।

ক্রিকেটের প্রতি ভালোবাসা ও মাধুর্য তিনি বয়ে এনেছেন প্রবাসেও। তার স্বামী, ফ্রান্স প্রবাসী শিল্পপতি সাত্তার আলী সুমন (শাহ আলম), ক্রিকেট জগতের একজন পৃষ্ঠপোষক ও সহযোগি। এতদিন ফাতেমা তার স্বামীর কর্মকান্ডে সহযোগিতা করে আসছিলেন। এবার অফিসিয়ালি আরো বড় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা করছেন।

ফাতেমা খাতুন ফ্রান্স ক্রিকেট বোর্ডের দ্বিতীয় নারী সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন, যিনি সদস্যবৃন্দের মধ্যে একমাত্র বাংলাদেশী। ফ্রান্স ক্রিকেট বোর্ডে মোট ১৮ জন মেম্বার রয়েছে যারা সকল বিষয়ে ও সিদ্ধান্ত গ্রহনে সমান গুরুত্ব বহন করেন।

ফাতেমা খাতুন মেম্বারশিপ পাওয়ার ক্ষেত্রে সমর্থন প্রদানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এটি তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে বলে তিনি উচ্ছাস প্রকাশ করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.