নবকণ্ঠ ডেস্কঃ ইতালির তরিনোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তরিনো এর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোআ করা হয়।
মঙ্গলবার স্থানীয় বাংলা ফুড রেস্টুরেন্টে তরিনো বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো আরিফুর রহমান এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সম্পাদক মোশারফ হোসেন শিবলুর পরিচালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সভার প্রধান বক্তা তরিনো বিএনপির উপদেষ্টা এবিএম আসাদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরিনো বিএনপির সহ-সভাপতি শামিমুল হুদা, রণজিৎ পাল, বিশিষ্ট বিএনপি নেতা মোক্তার খান, যুগ্ম সম্পাদক রবিউল আউয়াল, হাদিস সালাম, মাসুদুর রহমান, মজিবুর রহমান, শহিদুল সরকার, হাজি শাহনাজ, হায়াত আলী, আলেক্সান মোল্লা ও রহমান মোল্লা সহ প্রমুখ। এর আগে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা রিমন আহমেদ,মোমিনুর রহমান, স্বেচ্ছাসেবকদলের আব্দুর রাজ্জাক।
আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে এবং সকল নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তরিনো বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মোঃ কামাল উদ্দিন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
