ইইউ দেশসমূহ থেকে ভ্যাকসিনপ্রাপ্ত ভ্রমণকারীদের কোভিড টেস্ট প্রয়োজন নেই: ফ্রান্স

 

নবকণ্ঠ ডেস্কঃ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা করেছেন যে, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো থেকে ফ্রান্সে আসা ভ্রমণকারীদের অ্যান্টি-কোভিড টেস্টের প্রয়োজন নেই বলে জানিয়েছেন। যদিও ইইউ’র বাইরের দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের পরীক্ষা করাতে হবে। বিশেষ করে যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের।

অন্যদিকে কিছু দেশ যেমন আয়ারল্যান্ড, পর্তুগাল, ইতালি এবং গ্রীস তাদের দেশে ইইউ’র অন্তর্ভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের প্রবেশ করতে হলে কোভিড টেস্টের নেগেটিভ ফলাফল দেখানো বাধ্যতামূলক করেছে। এমনকি এই নিয়ম ভ্যাকসিনপ্রাপ্তদের জন্যও প্রযোজ্য।

ইতালিও ফ্রান্স থেকে আসা ভ্রমণকারীদের জন্য কোভিড পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যদিও বা তারা ভ্যাকসিনেটেড হয়।

এরই মধ্যে ফ্রান্স যুক্তরাজ্যের সাথে ভ্রমণের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক করা সহ গুরুত্বপূর্ণ কারণ থাকার শর্তাদি আরোপ করার মাধ্যমে যাতায়াত আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে বলে স্মরণ করিয়ে দেন ম্যাখোঁ।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *