শনিবার রাশিয়া ঘোষণা দিয়েছে যে, ১০,০০০ এরও বেশি সৈন্য ইউক্রেনের কাছে তাদের মাসব্যাপী মহড়া শেষ করেছে। এসময় পশ্চিমা গোষ্ঠী অভিযোগ জানিয়েছিলো যে, মস্কো তার প্রাক্তন সোভিয়েত প্রতিবেশীকে আক্রমণ করার পরিকল্পনা করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, রোস্তভ, ক্রাসনোদর এবং ক্রিমিয়া সহ দক্ষিণের অনেক অঞ্চলে সামরিক বাহিনীর মহড়া হয়েছিল যেগুলো ২০১৪ সালে মস্কো ইউক্রেন থেকে ছিনিয়ে নিয়েছিলো।
এছাড়াও স্টাভ্রোপল, আস্ট্রাখান, উত্তর ককেশাস প্রজাতন্ত্র এবং এমনকি রাশিয়ার ককেশাস মিত্র আর্মেনিয়াতেও হয়েছিল মহড়া হয়েছিলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরো জানানো হয় যে, সৈন্যরা তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরে যাচ্ছে এবং স্ট্যান্ড-বাই ইউনিটগুলি নতুন বছরের ছুটির জন্য প্রস্তুত থাকবে।
এর আগে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে অভিযুক্ত করে বলে যে, তারা সম্ভাব্য শীতকালীন আক্রমণের জন্য ইউক্রেনের নিকটে ১ লাখ সেনা মোতায়েন করেছে।
কিন্তু রাশিয়া হামলার পরিকল্পনার কথা অস্বীকার করে বলে যে, সুবিধা অনুযায়ী তার ভূখণ্ডে সেনাবাহিনীকে যেকোনো জায়াগায় স্থানান্তর করার স্বাধীনতা দেশটির আছে।
উল্লেখ্য, এর আগে উত্তেজনা চরমে পৌঁছেছিল যখন ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন যে, পশ্চিমাদের আক্রমণাত্মক অবস্থানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
কিন্তু পরদিন তিনি নমনীয় হয়ে জানান যে, তিনি রাশিয়ার দেওয়া নিরাপত্তা প্রস্তাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছেন। এ ব্যাপারে আগামী মাসে আলোচনা হবে বলেও তিনি জানান।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
